অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ | ১৬ই ভাদ্র ১৪৩৩

আওয়ামীলীগকে রাজনীতি করতে হলে পরিশুদ্ধ হয়ে জাতীর কাছে ক্ষমা চাইতে হবে: হাফিজ ইব্রাহিম

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২০শে জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:২৩

remove_red_eye

৪০১

এইচ আর সুমন : আওয়ামীলীগ একটি সন্ত্রাসী দল।  ৫ আগষ্ট পর্যন্ত এদেশে আওয়ামীলীগ সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে হত্যা লুঠ, গুম, চাদাবাজী, মানুষকে জিম্মি  করে রেখেছে। এ দেশে আওয়ামীলীগকে রাজনীতি করতে হলে পরিশুদ্ধ হয়ে জাতীর কাছে ক্ষমা চাইতে হবে।  বিএনপি সন্ত্রাসী দল নয়। তার প্রমান ৫ আগস্টের পর বোরহানউদ্দিন- দৌলতখানে আওয়ামীলীগের একটি বাড়ীতে হামলা বা ভাংচুরের ঘটনা ঘটেনি।  বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভোলার বোরহানউদ্দিন  উপজেলা শাখা কর্তৃক আয়োজিত  সহযোগী ও অঙ্গ সংগঠনের প্রতিনিধিদের সাথে  প্রতিনিধি  সভায় প্রধান অতিথী হিসেবে ভোলা- ২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী  কমিটির সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম এ কথা বলেন।  সোমবার  দুপুরে বোরহান উদ্দিন উপজেলা বিএনপির দলীয় মাঠে তিনি আর ও বলেন জামায়েত ইসলাম বর্তমানে বিএনপির বিষেদাগার করছে। তারা ক্ষমতায় যেতে আওয়ামীলীগের সন্ত্রাসীদের নিয়ে মরিয়া হয়ে উঠছে।তিনি দলীয় নেতাকর্মীদের সর্তক থাকার আহব্বান জানান। উপজেলা বিএনপির আহবায়ক মাফরুজা সুলতানার সভাপতিত্বে উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সরোয়ার আলম খান স্বাগত বক্তব্য রাখেন। উপজেলা যুবদলের সদস্য সচিব জসিম খানের সঞ্চালনায় সভায় ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক হাসান হাওলাদার,  শহিদুল আলম নাছিম, হুমায়ন কবির সেলিম,নেছারউদ্দিন বাহার , উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট কাজী মোঃ আজম, উপজেলা  যুবদলের আহবায়ক সিহাবউদ্দিন হাওলাদার,কৃষক দলের সাধারন সম্পাদক ইদ্রিস মিয়া,শ্রমিক দলের সাধারন সম্পাদক জামাল পঞ্চায়েত,মহিলা দলের সাধারন সম্পাদক ইসরাত জাহান বনি,,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসিফ আলতাফ  রুবেল, মৎসজীবি দলের আহবায়ক ফরিদ নক্তি, ছাত্রদলের সদস্য সচিব তানজিল হাওলাদার প্রমূখ বক্তব্য রাখেন।

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...