বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২০শে জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:২৯
৩৮২
বাংলার কণ্ঠ প্রতিবেদক : নদী ভাঙন রোধে ও স্থায়ী বেড়ীবাধ নির্মানের দাবিতে ভোলায় মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসীরা।আজ সোমবার বেলা ১১ টার দিকে ভোলা সদর উপজেলার শিবপুর এলাকাবাসীর আয়োজনে মেঘনা নদী তীরবর্তী ভোলার খাল নামক স্থানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধন ওই এলাকার শতশত মানুষ অংশ নেন।
ঘন্টাব্যাপী মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন,শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এ কে এম নুর হাওলাদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবপুর ইউনিয়ন জয়েন্ট সেক্রেটারি আবু জাফর, মানববন্ধন বাস্তবায়নের অন্যতম সদস্য মো.আল আমিন, মো. সেলিম, মো. ইব্রাহিম, মো. যুবরাজসহ আরও অনেকে।

এ সময় বক্তারা বলেন, প্রতি বছর বর্ষাকালে মেঘনা নদী যখন উত্তাল থাকে এর তীব্র স্রোতের কারনে ব্যাপক নদী ভাঙন সৃষ্টি হয়। ফলে প্রতিনিয়ত শত শত বাড়ি ঘড় ও ফসলি জমি নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। শিবপুর ইউনিয়নের মেঘনা নদীর প্রায় ৩ কিলোমিটার এলাকায় ভাঙন দেখা দিয়েছে। এখন শুস্ক মৌসুমে নদী ভাঙন রোধে কাজ করার উপযুক্ত সময়। কিন্তু ভাঙন রোধে কোন কাজ করা হচ্ছে ।
অতীতে জেলা প্রশাসক বরাবর বেশ কয়েকবার স্মারক লিপি দেয়া হলেও এর কোনো প্রতিকার পাওয়া যায় নি।এমন পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না গেলে অতিদ্রুত শিবপুর এলাকা সহ ভোলার স্থায়ী বেড়ী বাঁধের বাহিরের এলাকাগুলো সর্বনাশী মেঘনার গর্ভে বিলীন হয়ে যাবে।
তাই দ্রুত স্থায়ী বেড়ীবাঁধের মাধ্যমে ওই এলাকাগুলোকে সংরক্ষণের দাবী জানান তারা।
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত