বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২০শে জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:৩৯
২৯৭
এইচ আর সুমন : তারুন্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে ভোলায় জাতীয় গোল্ডকাপ ফুটবল বালক ও বালিকা (অনূর্ধ্ব-১৭) টুর্ণামেন্টের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস এর আয়োজনে আজ সোমবার সকালে ভোলা সরকারি কলেজ খেলার মাঠে জেলা প্রশাসক আজাদ জাহান প্রধান অতিথি হিসেবে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী ম্যাচে বালক দল হিসেবে ভোলা সদর উপজেলা বনাম লালমোহন উপজেলা অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,তারুণ্যের উৎসব উপলক্ষে এ ফুটবল টুর্ণামেন্টের মাধ্যমে তরুন উদীয়মান ভালো ফুটবল খেলোয়ার বাছাই করা সম্ভব। পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে তাদের মেধার বিকাশ ও শারীরিক ফিটনেস ধরে রেখে আগামীতে দেশের একজন সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে জেলা পুলিশ সুপার শরীফুল ইসলাম,জেলা শিক্ষা অফিসার খন্দকার ফজলে গোফরান, ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মহিউদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল প্রমূখ বক্তব্য রাখেন।
এছাড়াও জেলা ক্রীড়া অফিসার মোঃ সাইদুল ইসলাম এর সভাপতিত্বে জেলা তথ্য অফিসার মোঃ শাহ আব্দুর রহিম নুরুন্নবী, জেলা ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সম্পাদক মুনতাসীর আলম রবিন চৌধুরী সহ আরো অনেকে।
উদ্বোধনী ম্যাচে বালক দল ভোলা সদর উপজেলা লালমোহন উপজেলা দলকে ট্রাইবেকারে ৯-৮ গোলে হারিয়ে জয়লাভ করেন।

এদিকে জেলা ক্রীড়া অফিসের তথ্যমতে,এ টুর্নামেন্টে ৭ উপজেলা ও ভোলা সদর পৌরসভার বালক ও বালিকা দল হিসেবে সর্বমোট ১৬ টি দল এ টুর্ণামেন্টে অংশ নিতে যাচ্ছে। উদ্বোধনী দিনে ৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত