অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

পূবালী ব্যাংকের কুঞ্জেরহাট উপ-শাখায় ইসলামী ব্যাংকিং কর্ণার উদ্বোধন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে জানুয়ারী ২০২৫ রাত ০৮:৪০

remove_red_eye

৩০৪

মোঃ মহিউদ্দিন : দেশের অন্যতম শীর্ষ বাণিজ্যিক ব্যাংক পূবালী ব্যাংক পিএলসি গ্রাহকদের ইসলামী ব্যাংকিং সেবার চাহিদার কথা বিবেচনা করে দেশে ‘ইসলামিক কর্নার’ স্থাপনের কার্যক্রম চালু করেছে। এসব কর্নারের মাধ্যমে গ্রাহকরা সহজেই ইসলামী ব্যাংকিংয়ের সব সেবা গ্রহণ করতে পারবেন। এই ধারাবাহিকতায় মঙ্গলবার (২১ জানুয়ারি) পবিত্র কোরআন তেলোয়াতের মধ্যদিয়ে পূবালী ব্যাংক পিএলসি ভোলার কুঞ্জেরহাট উপশাখার একটি নান্দনিক ও গ্রাহকবান্ধব ‘ইসলামিক কর্নার’ উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসির বরিশাল বিভাগের ডিজিএম ও রিজিওন্যাল ম্যানেজার মো. রুহুল আমিন। কুঞ্জেরহাট উপশাখার ব্যবস্থাপক মো. মেজবাহ্ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,  সাংবাদিক গাজী তাহের লিটন, মেজবাহউদ্দিন সম্রাট।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: পূবালী ব্যাংকের বরিশাল জোনের সিনিয়র অফিসার গাজী মো. হাসানুজ্জামান, সিনিয়র অফিসার (সিভিল) সফিকুল ইসলাম, উপশাখার কর্মকর্তা মো. মিরাজ হোসেন, মো. ওসমানগণি, মো. নাজমুল হক।

ইসলামিক কর্নার উদ্বোধনী অনুষ্ঠানে কোরআন তেলোয়াত ও দোয়া মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা গোলাম মোস্তফা। অনুষ্ঠান সঞ্চালণায় ছিলেন পূবালী ব্যাংক কুঞ্জেরহাট উপশাখার কর্মকর্তা মো. তাওসিফ।

প্রধান অতিথি বলেন, ইসলামী ব্যাংকিং সেবা ব্যবস্থার গুরুত্ব ও গ্রাহকবৃন্দের সময়োপযোগী চাহিদার কথা বিবেচনায় শরীয়াহ ভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে সারাদেশে পূবালী ব্যাংক পিএলসি প্রচলিত ব্যাংকিং সেবার পাশাপাশি ইসলামী ব্যাংকিং সেবা দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় সেই সেবাকে আরও ত্বরান্বিত করতে ভোলার কুঞ্জেরহাট উপশাখায় চালু হল ইসলামী ব্যাংকিং কর্ণার। উক্ত ইসলামী ব্যাংকিং কর্নারের মাধ্যমে আমাদের গ্রাহকবৃন্দ আরও দ্রæত ও উন্নত পরিসরে ইসলামী ব্যাংকিং সেবা গ্রহণ করে উপকৃত হবেন।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...