অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় মাসিক স্বাস্থ্যসেবার বিষয়ে দুই বছরের কোর্স সম্পন্ন করেছে ৫০ স্কুলের একশ’ শিক্ষার্থী

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে জানুয়ারী ২০২৫ রাত ০৮:৩৭

remove_red_eye

৩৪৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় সাজেদা ফাউন্ডেশনের আয়োজনে মাসিক স্বাস্থ্যসেবা  বিষয়ের উপর দুই বছরের কোর্স সম্পন্ন করেছে জেলা সদরের ৫০টি স্কুলের একশ’ শিক্ষার্থী। প্রতি স্কুলে একজন শিক্ষক এর তত্বাবধানে  ডিজিটাল অ্যাপস ব্যবহার করে এই কোর্স সম্পন্ন করে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার ও শুক্রবার এদের মূল্যায়ন শেষ হয়েছে। শিক্ষার্থীদের নিয়ে  এমএইচএম চ্যাম্পিয়ন মেলা শেষে  সমাপনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত সমাপনীতে উপজেলা নির্বাহী অফিসার সজল চন্দ্র শীলের সভাপতিত্বে বক্তব্য রাখেন  জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার ফজলে গোফরান, শিক্ষা গবেষনা কর্মকর্তা নূরই আলম ছিদ্দিকী, উপজেলা শিক্ষা অফিসার মোঃ রাকিবুল হাসান, প্রেসক্লাবের সাবেক সম্পাদক যুগান্তর প্রতিনিধি অমিতাভ অপু,  সাজেদা ফাউন্ডেশনের প্রকল্প ম্যানেজার মোঃ বিপ্লব হোসেন, প্লান ইন্টারন্যাশনালের প্রকল্প ম্যানেজার নাসরিন নাহার, প্রধান শিক্ষক মোঃ আব্দুস শহিদ । উপস্থিত ছিলেন শিক্ষক ও অভিভাবকরা।  জেলা সদরের ১৩ ইউনিয়নের ৫০ স্কুলের ২ জন করে শিক্ষার্থীকে নিয়ে ২০২২ সাল থেকে কোর্স শুরু হয়। এদিকে কোর্সে অংশ নেয়া কিশোর কিশোরিরা তাদের বয়সন্ধিক্ষণ ইস্যুতে একে অপরের সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করে। আগের চেয়ে তারা কতটা সচেতন হতে পেরেছে তার তথ্যও তুলে ধরা হয়। মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার বিষয়গুলি খোলামেলা আলোচনার ফলে শিক্ষার্থীরা তাদের সমস্যার সমাধান সহজে করতে পারছে ।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...