বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫শে জানুয়ারী ২০২৫ রাত ০৮:৪৪
৬৪০
অ্যালামনাই এ্যাসোসিয়েশনের উদ্যোগে
বাংলার কণ্ঠ প্রতিবেদক : শিক্ষার উন্নয়নে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে।
শনিবার সকালে বিদ্যালয়ের অডিটোরিয়ামের ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই এ্যাসোসিয়েশনের আয়োজনে এ মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় ১ম স্থান অর্জনকারী ২৫ জন শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিদ্যালয়ের আজীবন অ্যালামনাই, অষ্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির প্রফেসর ড. এ. এম কামরুল আলম।
বিদ্যালয়ের আজীবন অ্যালামনাই প্রকৌশলী মোঃ আব্দুস সবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও মেধাবৃত্তি প্রদান উপ-কমিটির আহŸায়ক মসীউর রহমান রবীন।
বক্তব্য রাখেন, বিদ্যালয়ের অ্যালামনাই ১৯৭০ ব্যাচের শাহ মোঃ ফরিদ ও শহীদুল্লাহ, এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি অধ্যক্ষ নওশেদ আলম আকবর, এ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ উইং কমান্ডার (অব:) আলী হায়দার জগলুল, অধ্যক্ষ মাজহারুল ইসলাম, এ্যাসোসিয়েশনের সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল হক আজাদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের এ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব শওকত ও অতনু করঞ্জাই।

মেধাবৃত্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সল বীন আমির, প্রচার সম্পাদক নাসির আল মামুন, আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব শওকাত হোসেন,ভোলার ইলিশা ইসলামিয়া মডেল কলেজের অধ্যক্ষ মোজহারুল ইসলাম,অ্যালামনাই অ্যাসোসিয়েশন সদস্য সচিব ও আইন বিষয়ক সম্পাদক এডভোকেট পারভেজ হোসেন,মেধা বৃত্তি প্রদান উপ-কমিটি আহŸায়ক মসীউর রহমান রবীন, নির্বাহী কমিটির সদস্য সেলিম রেজা, বসারত উল্লাহ বসু, কে এইচ এম ইকবাল মাসুদ, নজরুল ইসলাম, ফয়েজ আহমেদ নাসিম, ফরিদ হোসেন নাঈম ও অধ্যাপক হুমায়ুন কবীরসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে বিদ্যালয়ের দিবা ও প্রভাতী শাখার ২৫ জন মেধাবৃত্তি প্রাপ্তদের মধ্যে বৃত্তি ও ক্রেস্ট প্রদান শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল হক আজাদ ও দুই সহকারী প্রধান শিক্ষক এটিএম খলিলুর রহমান ও বেগম ফাতেমা জহুরাকে সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

প্রধান অতিথি প্রফেসর ড. এ, এম কামরুল আলমকেও সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে মেধাবৃত্তি প্রাপ্ত প্রত্যেককে প্রধান অতিথি ব্যক্তিগত উদ্যোগে শিক্ষামূলক বই প্রদান করেন। এসময় বক্তরা বলেন,পড়াশোনার পাশাপাশি শিক্ষার মান উন্নয়ন তথা গবেষণা এবং সাংস্কৃতিক কর্মকান্ডের মধ্য দিয়ে এসব শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হয়ে গড়ে উঠতে হবে। তবেই তাদের নেতৃত্বে দেশ কাংখিত গন্তব্যে উপনীত হতে সক্ষম হবে।
মেধাবী জাতি গঠনের লক্ষ্য ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন এই বৃত্তি চালুকরেছে। আমাদের চেষ্টা থাকবে এই বৃত্তি কার্যক্রম অব্যাহত রাখতে। শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের ধারাবাহিকতা বজায় রেখে এ কার্যক্রমকে আরও প্রসারিত করব আমরা।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত