বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৯শে জানুয়ারী ২০২৫ রাত ০৮:০০
৩৭২
অচিন্ত্য মজুমদার : ভোলার সদর উপজেলার কাচিয়া ইউনিয়নে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ইউনিয়নের মাঝেরচর এলাকার এ সভা অনুষ্ঠিত হয়। এতে ওই এলাকার শত শত নারী পুরুষ অংশগ্রহণ করেন।
এসময় কাচিয়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি এডভোকেট ইউসুফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপি সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ন আহ্বায়ক হারুনুর রশিদ ট্রুম্যান, হুমায়ুন কবির সোপান, মোঃ এনামুল হক, সদর উপজেলা বিএনপি'র আহ্বায়ক সাবেক ধর্ম ও পানিসম্পদ প্রতিমন্ত্রী মোশাররফ হোসেন শাজাহানের পুত্র আসিফ আলতাফ, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হেলাল উদ্দিনসহ ইউনিয়, উপজেলা ও জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত থেক বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, ভোলার চরাঞ্চলে জলদস্যু ও ভূমিদস্যুরা বিভিন্ন ভাবে সাধারণ মানুষ এবং কৃষক-জেলেদের হয়রানি করে আসছে। এসব অন্যায়কারীকে যেকোনো মূল্যে প্রতিহত করতে হবে। আমরা এখানে চাঁদাবাজি করতে আসেনি, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে এসেছে। এত বছর ফ্যাসিস্ট সরকারের সময় চরাঞ্চলে যে জমির মালিকরা বঞ্চিত হয়েছেন সে জমির মালিকরা যেন তাদের প্রাপ্য অংশ বুঝে পান। কৃষক ইচ্ছে মতন তাদের জমি চাষ করতে পারেন। কোন বাইরের চাঁদাবাজ দ্বারা যেন সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত না হয়, সেইদিকেও বিএনপি সকল নেতাকর্মীকে সজাগ থাকতে হবে। এছাড়া জেলে ভাইরা মাছ ধরবেন এবং মৎস্য ব্যবসার সাথে জড়িত থাকবেন। বাইরে থেকে জোরপূর্বক অন্য কেউ এসে তাদেরকে বঞ্চিত করে, যেন কোন ব্যবসা করতে না পারে সেইদিকেও আমরা নজর রাখবো। যে কোন সমস্যা হলে ভোলার প্রশাসনকে সাথে নিয়ে আমরা এদের প্রতিহত করব বলেও তিনি জানান।
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত