অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


বিএনপি মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে এসেছে:ভোলায় মত বিনিময় সভায় নেতৃবৃন্দ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৯শে জানুয়ারী ২০২৫ রাত ০৮:০০

remove_red_eye

৩৮৮

 

 

অচিন্ত্য মজুমদার : ভোলার সদর উপজেলার কাচিয়া ইউনিয়নে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ইউনিয়নের মাঝেরচর এলাকার এ সভা অনুষ্ঠিত হয়। এতে ওই এলাকার শত শত নারী পুরুষ অংশগ্রহণ করেন।

এসময় কাচিয়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি এডভোকেট ইউসুফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপি সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ন আহ্বায়ক হারুনুর রশিদ ট্রুম্যান, হুমায়ুন কবির সোপান, মোঃ এনামুল হক, সদর উপজেলা বিএনপি'র আহ্বায়ক সাবেক ধর্ম ও পানিসম্পদ প্রতিমন্ত্রী মোশাররফ হোসেন শাজাহানের পুত্র আসিফ আলতাফ, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হেলাল উদ্দিনসহ ইউনিয়, উপজেলা ও  জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত থেক বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, ভোলার চরাঞ্চলে জলদস্যু ও ভূমিদস্যুরা বিভিন্ন ভাবে সাধারণ মানুষ এবং কৃষক-জেলেদের হয়রানি করে আসছে। এসব অন্যায়কারীকে যেকোনো মূল্যে প্রতিহত করতে হবে। আমরা এখানে চাঁদাবাজি করতে আসেনি, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে এসেছে। এত বছর ফ্যাসিস্ট সরকারের সময় চরাঞ্চলে যে জমির মালিকরা বঞ্চিত হয়েছেন সে জমির মালিকরা যেন তাদের প্রাপ্য অংশ বুঝে পান। কৃষক ইচ্ছে মতন তাদের জমি চাষ করতে পারেন। কোন বাইরের চাঁদাবাজ দ্বারা যেন সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত না হয়, সেইদিকেও বিএনপি সকল নেতাকর্মীকে সজাগ থাকতে হবে।  এছাড়া জেলে ভাইরা মাছ ধরবেন এবং মৎস্য ব্যবসার সাথে জড়িত থাকবেন। বাইরে থেকে জোরপূর্বক অন্য কেউ এসে তাদেরকে বঞ্চিত করে, যেন কোন ব্যবসা করতে না পারে সেইদিকেও আমরা নজর রাখবো। যে কোন সমস্যা হলে ভোলার প্রশাসনকে সাথে নিয়ে আমরা এদের প্রতিহত করব বলেও তিনি জানান।





ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

আরও...