অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলার মেঘনায় জলদস্যুর গুলিতে ১ জেলে নিহত,আহত -৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা ফেব্রুয়ারি ২০২৫ রাত ১০:৪৮

remove_red_eye

৩৩০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার মেঘনা নদীতে মাছধরা জেলেদের উপর জলদস্যুরা হামলা চালিয়েছে। এ সময় গুলিতে হাসান (২৭) নামে এক জেলে নিহত হয়েছে। এছাড়াও আরো ৩ জেলে আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর ২ জনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে ও একজনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনাটি ঘটে শনিবার সন্ধ্যার ৭টার দিকে ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের ভাংতির খাল এলাকায়।
স্থানীয় সূত্র জানান, ভোলার ইলিশা ইউনিয়নের ভাংতির খাল আব্বস মাঝির মাছধরা নৌকার উপর একটি ট্রলার থেকে অতর্কিত গুলি চালালে ঘটনাস্থলেই জেলে হাসানের মৃত্যু হয়েছে।  এছাড়াও আহত গুলিবিদ্ধ অপর তিনজন আহত হয়েছে। খবর পেয়ে স্থানীয় জেলেদেও সহায়তায় হামলা কবলিত ট্রলারটি দ্রæত তীরে নিয়ে আসা হয়। পরে স্থানীয়রা আহত আব্বাস মাঝি, (৩৫) কাঞ্চন মাঝি (৪০) সোহেল (২২) কে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করে। এদের মধ্যে গুলিবিদ্ধ আব্বাস মাঝি, (৩৫) কাঞ্চন মাঝি (৪০ কে রাতে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। আহত ও নিহত জেলেরা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের বাসিন্দা। নিহতর পিতার নাম  সোহরাওয়ার্দী।
এদিকে খবর পেয়ে ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হাসনাইন পারভেজ আহতদের দেখতে ভোলা সদর হাসপাতালে যান। ভোলা অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার এক জেলে নিহত হওয়ার বিষয় সাংবাদিকদের কাছে নিশ্চিত করেন।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...