বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১লা ফেব্রুয়ারি ২০২৫ রাত ১০:৪৮
৩১২
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার মেঘনা নদীতে মাছধরা জেলেদের উপর জলদস্যুরা হামলা চালিয়েছে। এ সময় গুলিতে হাসান (২৭) নামে এক জেলে নিহত হয়েছে। এছাড়াও আরো ৩ জেলে আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর ২ জনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে ও একজনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনাটি ঘটে শনিবার সন্ধ্যার ৭টার দিকে ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের ভাংতির খাল এলাকায়।
স্থানীয় সূত্র জানান, ভোলার ইলিশা ইউনিয়নের ভাংতির খাল আব্বস মাঝির মাছধরা নৌকার উপর একটি ট্রলার থেকে অতর্কিত গুলি চালালে ঘটনাস্থলেই জেলে হাসানের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত গুলিবিদ্ধ অপর তিনজন আহত হয়েছে। খবর পেয়ে স্থানীয় জেলেদেও সহায়তায় হামলা কবলিত ট্রলারটি দ্রæত তীরে নিয়ে আসা হয়। পরে স্থানীয়রা আহত আব্বাস মাঝি, (৩৫) কাঞ্চন মাঝি (৪০) সোহেল (২২) কে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করে। এদের মধ্যে গুলিবিদ্ধ আব্বাস মাঝি, (৩৫) কাঞ্চন মাঝি (৪০ কে রাতে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। আহত ও নিহত জেলেরা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের বাসিন্দা। নিহতর পিতার নাম সোহরাওয়ার্দী।
এদিকে খবর পেয়ে ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হাসনাইন পারভেজ আহতদের দেখতে ভোলা সদর হাসপাতালে যান। ভোলা অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার এক জেলে নিহত হওয়ার বিষয় সাংবাদিকদের কাছে নিশ্চিত করেন।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক