বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১লা ফেব্রুয়ারি ২০২৫ রাত ১০:৫২
৩০৬
বাংলার কণ্ঠ প্রতিবেদক ॥ ভোলা সদর উপজেলার খেয়াঘাট সংলগ্ন একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঘরের সকল মালামাল পুড়ে যায়।
শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সদর উপজেলার কোস্ট গার্ড বেইস ভোলা সংলগ্ন খেয়াঘাট এলাকার মো. মিজান নামের এক ব্যক্তির বাড়িতে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের সময় ওই ঘরে কেউ ছিল না। আগুনে বসতঘরের মালামাল সহ ১০/১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের বিসিজি বেইস ভোলা থেকে দ্রুত একটি অগ্নি নির্বাপনী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস, বাংলাদেশ পুলিশ এবং স্থানীয় জনগণের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
কোস্ট গার্ডের দ্রুত হস্তক্ষেপের ফলে পার্শ্ববর্তী পাঁচটি বাড়ি আগুনের হাত থেকে রক্ষা পায় এবং জানমালের বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। তবে আগুন লাগার সঠিক কারণ তাৎক্ষণিক জানা যায়নি।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত