অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলার ইলিশায় দরিদ্র নারীদের জন্য মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ শুরু

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৫:৪৪

remove_red_eye

৩৮৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভেলায় দরিদ্র নারীদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্য নিয়ে ভোলার ইলিশায় মাসব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) বিনামূল্যে এ প্রশিক্ষণের আয়োজন করেছে।  
শনিবার প্রশিক্ষণের উদ্বোধন করেন জিজেইউএস-এর পরিচালক (লিগাল, অ্যাডভোকেসি ও ট্রেনিং) অ্যাডভোকেট বীথি ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জিজেইউএস উপ-পরিচালক গোপাল চন্দ্র শীল। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-পরিচালক ও পিপিইপিপি-ইইউ প্রকল্পের সমন্বয়কারী মো. আবু বকর। এ সময় শাখা ইনচার্জ রুম্মান ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  
এই প্রশিক্ষণে ২৫ জন দরিদ্র নারী অংশ নিচ্ছেন, যাদের সেলাই প্রশিক্ষণ শেষে বিনামূল্যে সেলাই মেশিন প্রদান করা হবে।
জিজেইউএস ও পিপিইপিপি-ইইউ এর কর্মকর্তারা আশা করছেন, এই উদ্যোগ নারীদের আত্মনির্ভরশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে।  প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা জানান, তারা এ সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের জীবনে পরিবর্তন আনতে চান।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...