অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলায় চ্যানেল এস’র সাংবাদিক মনছুরকে কুপিয়ে যখম


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা ফেব্রুয়ারি ২০২৫ রাত ১০:১৮

remove_red_eye

৪৬২

বাংলার কণ্ঠ ডেস্ক : ভোলায় বেসরকারি টিভি “চ্যানেল এস”এর   ভোলা জেলা প্রতিনিধি ও ভোলা স্কয়ার মেডিকেল সার্ভিস সেন্টার নামের একটি ডায়াগনস্টিক কাম হাসপাতালের মালিক ও চেয়ারম্যান মনসুর আলমকে দুর্বৃত্তরা উপর্যুপরি কুপিয়ে মারাতœক জখম করেছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। শনিবার রাত ৮ টার দিকে সদর উপজেলার আলীনগর ৩ নং ওয়ার্ডের ছিফলি গ্রামে তার বাড়ির সামনে এ ঘটনা ঘটেছে।

আহত মনসুর আলম জানান,  রাত আনুমানিক আটটার দিকে তার হাসপাতালের যন্ত্রপাতি কেনার জন্য নগদ দশ লক্ষ টাকা নিয়ে ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। রাস্তায় কিছুদূর যাওয়ার পর দুর্বৃত্তরা এসে তাকে ঘিরে ধরে এবং হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় ধস্তাধস্তির এক পর্যায়ে হামলাকারীদের একজনের গায়ের জ্যাকেট সাংবাদিকের হাতে চলে আসে এবং পরে পিছন থেকে প্যান্ট ধরতে গিয়ে মানিব্যাগ সাংবাদিকের হাতে চলে আসে। এদিকে সাংবাদিকের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারিরা সাংবাদিকের মাথায় এবং পায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে ওই মানিব্যাগের ভিতর একটি পরিচয়পত্র, সেনবাহিনীর পোষাক পরা পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র, ক্যাডিটকার্ড, চাকরির পরিচয়পত্রসহ আরও কিছু কাগজপত্র পাওয়া যায়। এতে দেখা যায় নাম আনোয়ার হোসেন, পিতা আব্দুল ওদুদ, গ্রাম: ছোটআলগী, ভোলা সদর ভোলা। তিনি চট্রগ্রাম সেনানিবাসের একজন সৈনিক। এদিকে সংবাদ পেয়ে ভোলা থানার ওসি মোঃ হাসনাইন পারভেজ আহত সাংবাদিককে হাসপাতালে দেখতে যান।
এ বিষয়ে ভোলা থানার ওসি হাসনাইন পারভেজ সাংবাদিকদের জানান, বিষয়টি খুব গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।





ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

আরও...