অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২৫ বর্ণাঢ্য আয়োজনে উদযাপন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩রা ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৬:১৯

remove_red_eye

৩০২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : "খাদ্য হোক নিরাপদ, সুস্থ থাকুক জনগণ"-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ররিবার (০২ ফেব্রæয়ারি-২০২৫) ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশার গুপ্তমুন্সি কোব্বাত আলী হাওলাদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর কৃষি ইউনিটের বাস্তবায়নে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থী, শিক্ষক, কৃষি ও খাদ্য বিভাগের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে হলরুমে কুইজ ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন ভোলা সদর উপজেলার খাদ্য পরিদর্শক জগলুল রাহাত খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দীন এবং সঞ্চালনা করেন জিজেইউএস-এর উপ-পরিচালক ডা. অরুণ কুমার সিংহ। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মোঃ মুরাদ হোসেন চৌধুরী, মৎস্য কর্মকর্তা আরিফুজ্জামান, মাহাফুজুর রহমান রাহাদ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা নিরাপদ খাদ্যের গুরুত্ব, খাদ্য সংরক্ষণের আধুনিক পদ্ধতি এবং জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন। আলোচনা সভা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।





লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আরও...