অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ | ১৭ই ভাদ্র ১৪৩৩

মানুষ চায় না আওয়ামী লীগ ফিরে আসুক : উপদেষ্টা আসিফ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩রা ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:৫২

remove_red_eye

৩৩১

যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, ‘এমন একটি গণহত্যা ঘটানোর পর মানুষ চায় না আওয়ামী লীগ তার নাম ও মতাদর্শ নিয়ে রাজনীতি করুক। এটি বাংলাদেশের জনগণের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। দেশের জনগণ এটা নিয়ে খুব উদ্বিগ্ন’ 

সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আয়োজিত স্বরস্বতী পূজা পরিদর্শনে গিয়ে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। 

আসিফ বলেন, ‘৫ আগস্টের পর থেকেই আওয়ামী লীগ সুযোগ খুঁজে বেড়াচ্ছে। আমরা দেখেছি রিকশাওয়ালা সেজে নেমেছে। পরে বিভিন্ন এমপিদের সাথে তাদের ছবি পাওয়া গেছে। এ ধরনের উস্কে দেওয়ার পরিস্থিতি ৫ আগস্টের পর থেকেই ঘটছে।’

ফেব্রুয়ারিকে কেন্দ্র করে আওয়ামী লীগ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে উপদেষ্টা আসিফ আরো বলেন, ‘আওয়ামী লীগ অনেকবার বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেও তারা বিশৃঙ্খলা তৈরি করতে পারেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক আছে। আশাকরি এ ধরনের বিশৃঙ্খলা তৈরি হবে না।’

সরস্বতী পূজা উপলক্ষে আজ সকালে উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আয়োজিত স্বরস্বতি পূজা পরিদর্শন করেন। এসময় উপদেষ্টারা পূজা আয়োজক ও হিন্দু সম্প্রদায়ের মানুষদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। 

এসময় উপদেষ্টাদের সাথে ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও পূজা উদযাপন কমিটির সদস্যরা। 

জগন্নাথ হল প্রশাসনের মতে, এ বছর জগন্নাথ হলে ৭২ টি বিভাগের শিক্ষার্থীরা ৭২ টি পূজা মন্ডপ করেছেন। এছাড়া প্রতিবছরের ন্যায় এবার ও চারুকলা অনুষদ প্রাঙ্গণে কর্ক শিট, বাঁশ এবং অন্যান্য উপকরণ দিয়ে বিশাল আকৃতির একটি স্বরস্বতী প্রতিমা স্থাপন করা হয়েছে। 

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫টি মেয়েদের হলে পূজার আয়োজন করা হয়েছে: রোকেয়া হল, শামসুন্নাহার হল, বাংলাদেশ কুয়েত মৈত্রী হল, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল ও কবি সুফিয়া কামাল হল।

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

আরও...