অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ভোলায় জেলা সেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৯:৪৪

remove_red_eye

৩১২


এইচ আর সুমন ॥ ভোলায় সেচ্ছাসেবক দলের নবনির্বাচিত কমিটিতে মিজানুর রহমান মাসুদকে আহ্বায়ক মুনতাসির আলম চৌধুরী রবিনকে সদস্য সচিব ও ইয়াকুব শাহ জুয়েলকে সিনিয়র যুগ্ম আহবায়ক নির্বাচিত করায় বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত  চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে   আনন্দ মিছিল হয়েছে। শুক্রবার বিকেলে  জেলা বিএনপির কার্যালয়ে সামনে থেকে  মিছিলটি শুরু হয়। এর আগে ভোলা সদও উপজেলার বিভিন্ন এলাকা থেকে দলীয় কয়েক হাজার নেতাকর্মী খন্ড খন্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এ সময় আনন্দ র‌্যালীতে দলীয় নেতাকর্মীরা ঢোল বাধ্য বাজিয়ে অংশ নেন।

পরে র‌্যালী শেষে দলীয় কার্যালয়ের সামনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, নবগঠিত ভোলা জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ, সদস্য সচিব মুনতাসির আলম রবিন চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াকুব শাহ জুয়েল, জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন মনির, সাবেক যুগ্ম সম্পাদক মো. কালাম মোল্লা, সাবেক দপ্তর সম্পাদক হারুন অর রশীদ সুমন,পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওজিউল্লাহ সুমন,সদস্য সচিব মাইনুদ্দিন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক রনি, সুরুজ সদর উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী নজরুল ইসলাম, ভোলা জেলা ছাত্রদলের নেতা বশির প্রমুখ।
সমাবেশে বক্তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, যোগ্য ও ত্যাগী নেতাদের জেলা সেচ্ছাসেবক দলের  দায়িত্ব দেওয়ায় সংগঠনের কার্যক্রম গতিশীল হবে।  ২০২২ সালের ৩১ শে জুলাই ভোলা জেলা  বিএনপি'র চত্বওে পুলিশ গুলি করে নির্বিচারে হত্যা করেছিল  জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম ও ভোলা জেলা ছাত্রদলের সভাপতি শহীদ নুরে আলমকে । আমরা এই হত্যার উপযুক্ত বিচার চাই। তারা আরও বলেন, দীর্ঘ ১৫ বছরের স্বৈরশাসনের পর আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে জাতীয়তাবাদী শক্তিকে কাজ করতে হবে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চান।






ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

আরও...