অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় দিন ব্যাপী পিঠা মেলা অনুষ্ঠিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:৩৮

remove_red_eye

৪৩২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই প্রতিপাদ্য নিয়ে তরুণ্যের উৎসব উপলক্ষে ভোলায় দিনব্যাপী পিঠা মেলা অনুষ্ঠিত  হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারী) সকালে জাতীয় মহিলা সংস্থা ভোলা জেলা কার্যালয়ের সামনে  মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: রাজিবুল ইসলাম।

এই হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী পিঠা-পুলিকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করতে এবং পুরনো দিনের স্মৃতি ফিরিয়ে আনতেই ভোলাতে   দিনব্যাপী জমজমাট পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

জাতীয়  মহিলা সংস্থার জেলা কর্মকর্তা মো শাহ এমরান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন লালসূর্যের সম্পাদক মোতাছিন বিল্লাহ, চ্যানেল ২৪ জেলা প্রতিনিধি আদিল হোসেন তপু, সেলাই প্রশিক্ষক খালেদা আক্তার প্রমুখ।

পিঠা উৎসবে মহিলা সংস্থার বিভিন্ন ট্রেডে অংশ নেয়া প্রশিক্ষনার্থীরা ক্ষুদ্র উদ্যোক্তা তাদের নিজস্ব সৃজনশীলতায় তৈরি পিঠার পসরা নিয়ে হাজির হয়েছেন। চিতই,পাটিসাপটা, নকশী পিঠা,বেনীচাপ,ভাজাপুলি পিঠা,রসবড়া পিঠা,সুন্দরী পিঠা সহ ২৭ পদের নানা বাহারি পিঠার সম্ভার দেখে দর্শনার্থীরা মুগ্ধ হচ্ছেন।

আয়োজকরা জানান,শীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী উৎসব পিঠা উৎসব। আজকাল এই পিঠার উৎসব হারিয়ে যেতে বসেছে। নতুন প্রজন্মের মাঝে এই পিঠা পুলি পরিচয় করিয়ে দিতে  এমন ব্যাতিক্রম উৎসবের আয়োজন। পিঠাপুলির আমেজ সকলের মাঝে ছড়িয়ে দিতে নারী মহিলা সংস্থার প্রশিক্ষনার্থী উদ্যোক্তাদের অংশগ্রহণে   দিনব্যাপী  পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। যেখানে দেখা মিলছে দেশের ঐতিহ্যবাহী নানা ধরনের পিঠা।

নগরায়নের প্রভাবে এই পিঠা উৎসব হারিয়ে যেতে বসেছে।তাই এই আয়োজনের মধ্যে দিয়ে নতুন প্রজন্ম নতুন নতুন পিঠার সাথে  পরিচয় হতে পেরেছে।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...