বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৩ই ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১১:৪৭
২৭৬
বাংলার কণ্ঠ ডেস্ক : গত বছরের জুলাই-আগস্ট মাসে বাংলাদেশে ছাত্র-জনতার ওপর শেখ হাসিনার সরকার ও আওয়ামী লীগ যে দমন-পীড়ন-হত্যাকাণ্ড চালিয়েছিল, তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) তথ্যানুসন্ধান দল। গত বুধবার (১২ ফেব্রুয়ারি) এই প্রতিবেদন প্রকাশিত হয়। এ নিয়ে দেশের গণমাধ্যমগুলোর পাশাপাশি গুরুত্বসহকারে খবর প্রকাশ করেছে বিবিসি, সিএনএন, দ্য নিউইয়র্ক টাইমসহ প্রায় প্রত্যেকটি খ্যাতনামা আন্তর্জাতিক গণমাধ্যম।
বিবিসি
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি লিখেছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার বিক্ষোভকারীদের বিরুদ্ধে যে প্রথাগত, প্রাণঘাতী সহিংসতা চালিয়েছে, তা মানবতাবিরোধী অপরাধ হতে পারে বলে জানিয়েছে জাতিসংঘ।
সংস্থাটির মানবাধিকার তদন্তকারীরা বলেছেন, গত বছর বাংলাদেশের আন্দোলন চলাকালে প্রায় ১ হাজার ৪০০ জন নিহত হয়েছেন। তাদের মৃত্যু প্রধানত নিরাপত্তা বাহিনীর হাতে হয়েছে।
টানা ১৫ বছর ক্ষমতায় থাকা শেখ হাসিনা গত আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে হেলিকপ্টারে চড়ে ভারতে পালিয়ে যান।
সিএনএন
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনেও সরকারি বাহিনীর হাতে ১ হাজার ৪০০ জনের বেশি নিহত হওয়ার বিষয়টি গুরুত্ব পেয়েছে। তারা বলেছে, জাতিসংঘের মানবাধিকার অফিসের অনুমান, গত গ্রীষ্মে বাংলাদেশে ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের বিরুদ্ধে দমন অভিযানে ১ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
খবরে আরও বলা হয়েছে, নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলো ‘ক্রমবর্ধমানভাবে’ মানবাধিকার লঙ্ঘনে লিপ্ত হয়েছিল, যা মানবতাবিরোধী অপরাধ হতে পারে। এর আরও তদন্ত প্রয়োজন বলে উল্লেখ করেছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর।
দ্য নিউইয়র্ক টাইমস
প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস শিরোনাম করেছে, বাংলাদেশে আন্দোলন দমনের ঘটনাকে সম্ভাব্য মানবতাবিরোধী অপরাধ বলে অভিহিত করেছে জাতিসংঘ।
রয়টার্স
জাতিসংঘ প্রতিবেদনের কথা উল্লেখ করে বার্তা সংস্থা রয়টার্স বলেছে, বাংলাদেশে আন্দোলনের প্রতিক্রিয়ায় গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে।
ডয়েচে ভেলে
জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলের প্রতিবেদনে জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্কের বক্তব্য উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, ভলকার তুর্ক বুধবার বলেছেন, বাংলাদেশ সরকারের সাবেক কর্মকর্তারা আন্দোলন দমনের চেষ্টা করতে গিয়ে পরিকল্পিতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছেন, যা শেখ হাসিনার সরকারকে শেষ করে দিয়েছে।
আল-জাজিরা
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, বাংলাদেশের সাবেক সরকার সম্ভাব্য মানবতাবিরোধী অপরাধ করেছে বলে জানিয়েছে জাতিসংঘ। সংবাদমাধ্যমটি আরও লিখেছে, জাতিসংঘের তদন্তে দেখা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ধরে রাখার জন্য বিক্ষোভকারীদের ওপর পদ্ধতিগত দমন-পীড়নের তত্ত্বাবধান করেছিলেন, যেখানে অন্তত ১ হাজার ৪০০ জন নিহত হন।
অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)
জাতিসংঘের মানবাধিকার অফিসের প্রতিবেদনের কথা উল্লেখ করে বার্তা সংস্থা এপি লিখেছে, গত গ্রীষ্মে বাংলাদেশে ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের বিরুদ্ধে দমন অভিযানে নিহতের সংখ্যা ১ হাজার ৪০০ জনেরও বেশি হতে পারে।
মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়
ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ
পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল
এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার
চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব
নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত