অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় অ‌বৈধভা‌বে বালু উ‌ত্তোল‌নের সময় ১৭‌টি ড্রেজার ও বাল্ক‌হেডসহ ৩৭জন আটক

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই ফেব্রুয়ারি ২০২৫ রাত ১০:১০

remove_red_eye

২৮২

বাংলার কণ্ঠ প্রতিবেদক ॥  ভোলার তেঁতুলিয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৫ টি ড্রেজার ও ১২ টি বাল্কহেডসহ ৩৭ জনকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা।
র‌বিবার সকা‌লে কোস্টগার্ড দ‌ক্ষিণ জো‌নের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন মোঃ সিয়াম-উল-হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নদী ভাঙনের অন্যতম কারণ, অবৈধভাবে বালু উত্তোলন। তাই অবৈধ ভাবে বালু উত্তোলনকারী ড্রেজার এর বিরুদ্ধে বাংলাদেশ কোস্ট গার্ড প্রতিনিয়তই অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্য রাত ১ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক ভোলা সদর উপজেলাধীন ভেদুরিয়া টাওয়ারের মাথা এবং বোরহানউদ্দিন উপজেলাধীন তেঁতুলিয়া নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে বালু উত্তোলনকালে ৫ টি ড্রেজার এবং ১২ টি বাল্কহেডসহ ৩৭ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়।
প‌রে মোবাইল কো‌র্টের মাধ‌্যমে সদর উপ‌জেলার সহকারী ক‌মিশনার (ভূ‌মি ) আহসান হা‌ফিজ আটককৃত‌দের মুচ‌লে রেখে ছে‌রে দেন এবং জব্দকৃত ড্রেজার ও বাল্ক‌হে‌ডের বিরু‌দ্ধে পরবর্তী‌তে আইনগত ব‌্যবস্থা গ্রহ‌ণের জন‌্য ভোলার বিআইড‌ব্লি‌উটিএ এর জিম্মায় রাখা হ‌য়ে‌ছে।অবৈধভাবে বালু উত্তোলনকারী ড্রেজার ও বাল্কহেডসমূহের বিরুদ্ধে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান কোষ্টগার্ড।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...