অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলা ও বরিশাল আন্তঃ সীমানা পুনঃ নির্ধারন ও চর চটকিমারা বিরোধ মীমাংসার দাবীতে ভোলায় মানববন্ধন এবং স্মারক লিপি প্রদান

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৯:০৭

remove_red_eye

৩০৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা ও মেহেন্দিগঞ্জ, বরিশাল আন্তঃ সীমানা পুনঃ নির্ধারন ও চর চটকিমারা বিরোধ মীমাংসার দাবীতে ভোলায় মানববন্ধন এবং স্মারক লিপি প্রদান করা হয়েছে।

আজ রবিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ভোলা সদর উপজেলা ভেদুরিয়া ইউনিয়নের বাসিন্দাদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঘন্টাব্যাপী মানববন্ধনে এসময়  বক্তব্য রাখেন, ভোলার ভেদুরিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ অলিউল্লাহ মাস্টার, বিজেপি সভাপতি মোঃ আলাউদ্দিন মাস্টার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মোঃ হাসনাইন সহ আরো অনেকে এ সময় বক্তারা বলেন,দীর্ঘদিন ধরে ভোলা ও মেহেন্দিগঞ্জ বরিশালের সীমানা নির্ধারন কে কেন্দ্র করে নানা বিরোধ চলছে।

২০০১ সালে সীমানা নির্ধারন করা হলেও সে সীমানা অতিক্রম করে গত ১০-১৫ বছর যাবত ভোলার সীমানায় প্রবেশ করে নিরীহ মানুষের সহায় সম্পত্তি, গবাদিপশু জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায় একদল ভূমিদস্যু।পাশাপাশি ভোলার সাধারণ মানুষকে বিভিন্ন মামলায় জড়িয়ে হয়রানী করে আসছে।এমন পরিস্থিতি থেকে উত্তরন ও ভূমিদস্যুদের বিচারের দাবীও জানান তারা। পরে জেলা প্রশাসক আজাদ জাহান ও পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক বরাবর স্মারক লিপি প্রদান করেন মানববন্ধনে অংশগ্রহনকারীরা।

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...