অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ | ১৬ই ভাদ্র ১৪৩৩

সন্ধ্যা থেকে সারাদেশে যৌথবাহিনীর কম্বাইন্ড প্যাট্রলিং শুরু: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:৩৮

remove_red_eye

২৭৭

প্রধান উপদেষ্টার প্রেস সচিব (সিনিয়র সচিব) শফিকুল আলম বলেছেন, রাজধানী ঢাকাসহ যেসব জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, সেসব জায়গায় আমরা যৌথবাহিনীর টহল (কম্বাইন্ড পেট্রোলিং) বাড়াবো। যতটা সম্ভব টহল বাড়াবো এবং এই টহল আজকে সন্ধ্যা থেকে দেখবেন পুরো ঢাকা শহরে।

আজ সোমবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ‘যৌথভাবে টহল কার্যক্রম চলবে। পুলিশ, আর্মি, নেভি, বিজিবি সবাই একসঙ্গে কম্বাইন্ড পেট্রোলিং করবে।’

সিনিয়র সচিব শফিকুল আলম বলেন, রাজধানীসহ অনেক জায়গায় চেকপোস্ট বসবে। জায়গায় জায়গায় চেকপোস্ট বসিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটর করা হবে। তল্লাশী কার্যক্রম চলবে। গোয়েন্দা নজরদারিও আগের চেয়ে বাড়ানো হবে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে পুলিশকে শতাধিক মোটর সাইকেল দেয়া হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, কক্সবাজরের পরিস্থিতি নিয়ে পুলিশের এসপি ও প্রশাসনের কাছ থেকে প্রতিবেদন চাওয়া হয়েছে।

প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সভা থেকে কিছু নির্দেশনা দেয়া হয়েছে। শিগগির আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে।

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

আরও...