বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৪শে ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:৪০
২৬৫
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমাদের সবচেয়ে বড় সম্পদ দেশের জনগণ। গণ-অভ্যুত্থানে শহীদের রক্তের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে জনগণকে আরো সম্পৃক্ত করতে হবে।
তিনি বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে আরো উন্নত ও শক্তিশালী করতে এবং জুলাই বিপ্লবের পূর্ণ সুফল জনগণের নিকট পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।
আগামীকাল ‘জাতীয় স্থানীয় সরকার দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, ‘২৫ ফেব্রুয়ারি দেশব্যাপী ‘জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৫’ উদযাপন করা হচ্ছে জেনে আমি অত্যন্ত আনন্দিত। এই দিনে আমি স্থানীয় সরকার বিভাগ ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের সকল সদস্য এবং এদেশের আপামর জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দিবসটি যথাযথভাবে প্রতিপালনের মাধ্যমে স্থানীয় সরকারের সকল প্রতিষ্ঠান কর্তৃক জনবান্ধব সেবা ও কল্যাণের নতুন দ্বার উন্মোচিত হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।
ড. মুহাম্মদ ইউনূস স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের অংশীজনদের একটা বড় অংশ এদেশের তরুণ সমাজ উল্লেখ করে বলেন, এ সকল প্রতিষ্ঠানের বহুমাত্রিক উন্নয়ন ও সেবাধর্মী কার্যক্রমে তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষার যথাযথ প্রতিফলনের মাধ্যমে আলোকিত জাতি গঠন করা সম্ভব।
তিনি বলেন, জুলাই-আগস্ট মাসের ছাত্র-শ্রমিক-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে একটি বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন বাংলাদেশের মানুষ দেখেছে তা বাস্তবায়নে বর্তমান অন্তর্বর্তী সরকার অঙ্গীকারবদ্ধ। এই অঙ্গীকার পালনে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের ভূমিকা অপরিসীম।
প্রধান উপদেষ্টা বলেন, নতুন দেশ গড়ার প্রত্যয়কে সামনে রেখে ‘জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৫’ এর উদযাপন সকলকে আরো উজ্জীবিত করবে বলে আমি বিশ্বাস করি।
তিনি দিবসটি উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সফলতা কামনা করেন।
মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়
ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ
পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল
এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার
চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব
নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত