অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ | ১৬ই ভাদ্র ১৪৩৩

সেনাবাহিনীর প্রতি আক্রমণ করবেন না, অনুপ্রাণিত করুন: সেনাপ্রধান

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫শে ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:০৩

remove_red_eye

৩৪৪

সেনাবাহিনীর প্রতি আক্রমণ না করার অনুরোধ জানিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, আমাদের সাহায্য করুন, আমাদের আক্রমণ করবেন না, আমাদের অনুপ্রাণিত করুন। আমরা একমাত্র ফোর্স প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, পাশাপাশি নৌবাহিনী ও বিমানবাহিনীও কাজ করে যাচ্ছে। অন্য সব বাহিনী, সব অর্গানাইজেশন আজ বিপর্যস্ত।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে ‘পিলখানায় সংঘটিত নির্মম হত্যাকাণ্ডে শাহাদতবরণকারী শহীদ অফিসারদের স্মরণে’ এক বিশেষ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধান বলেন, আমাদের সেনাবাহিনীর প্রতি আক্রমণ করবেন না। আমাদের উপদেশ দেন। আমরা অবশ্যই ভালো উপদেশ গ্রহণ করবো। আমরা একসঙ্গে থাকতে চাই। দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যেতে চাই।

তিনি বলেন, একটা কমন জিনিস আমি দেখতে পাচ্ছি সেনাবাহিনী ও সেনাপ্রধানের প্রতি কারও কারও বিদ্বেষ। কী কারণে আমি আজ পর্যন্ত এটা খুঁজে পাইনি। আমরা একমাত্র ফোর্স প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, পাশাপাশি নৌবাহিনী ও বিমানবাহিনীও কাজ করে যাচ্ছে।

‘এখানে আমাদের পরবর্তী প্রজন্মরা বাস করবে। তাদের জন্য কিছু রেখে না গেলে হানাহানি, কাটাকাটি ও মারামারি হবে। পরবর্তী প্রজন্ম এই দেশে থাকতে পারবে না।’

জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, আজকে দেশের এই ক্রান্তিলগ্নে সমস্ত বাহিনী, সমস্ত অর্গানাইজেশন বিপর্যস্ত। শুধু সেনাবাহিনী টিকে আছে। টিকে থাকার কারণ ‘ডিসিপ্লিন’। তারপরও আমি আমার অফিসারদের আদেশ দিয়েছি, যদি সামান্যতম কোনো সন্দেহের অবকাশ থাকে। কারও বিরুদ্ধে যে অ্যাকশন নেওয়া হয়েছে, অপরাধী কি না তা সামান্যতম সন্দেহের অবকাশ যদি থাকে, সেটা তাদের ফেভারে যাবে। সেটা হচ্ছে আমার ঢালাও নির্দেশ। সেই হিসেবে বিভিন্ন প্রস্তাব আমার কাছে এসেছে। কোনো কোনো প্রস্তাবে আমি আমার নিজে থেকে যোগ করে আরও বেশি আমি নিয়েছি। ন্যায়-নীতিতে আমরা প্রতিষ্ঠিত থাকবো।

সেনাপ্রধান আরও বলেন, আমরা দেশে একটি ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনের দিকে ধাবিত হচ্ছি। তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন, সরকার অবশ্যই সেদিকে খেয়াল করবেন। ড. ইউনূস যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন দেশটাকে একত্রিত রাখতে। উনাকে আমাদের সাহায্য করতে হবে। উনি যেন সফল হতে পারেন, সেদিকে আমরা সবাই চেষ্টা করবো।

তিনি বলেন, আমাদের মধ্যে মতের বিরোধ থাকতে পারে, চিন্তা-চেতনার বিরোধ থাকতে পারে, কিন্তু দিন শেষে দেশ ও জাতির দিকে খেয়াল করে আমরা যেন এক থাকতে পারি। তাহলেই দেশ উন্নত হবে, দেশটা সঠিক পথে পরিচালিত হবে।

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

আরও...