বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৬শে ফেব্রুয়ারি ২০২৫ রাত ১২:২৭
৪৪২
বাংলার কন্ঠ প্রতিবেদক।। ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২৫ ফেব্রুয়ারি ২০২৫ (মঙ্গলবার) বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বার্ষিক সাংস্কৃতিক কমিটির সভাপতি এ.কে.এম ছালেহউদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট, মোঃ বেলাল হোসেন, বিশেষ অতিথি ছিলেন ভোলা অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল ) রিপন চন্দ্র সরকার। এসময় বক্তারা, শিক্ষার্থীদের প্রতি লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম চালিয়ে যাবার আহবান জানান। বিদ্যালয়ের পক্ষ থেকে ভবিষ্যতেও এমন আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক
এ.কে.এম ছালেহউদ্দিন নিজ স্কুলের সফল কর্মকান্ড তুলে ধরেন তার বক্তব্যে।

সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যা দিনব্যাপী চলে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের এক মিলন মেলায় পরিণত হয় অনুষ্ঠানটি। অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় চমৎকার নাচ, গান ও কবিতা আবৃত্তি উপভোগ করেন শিক্ষার্থী ও দর্শকরা।
বিকালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা লেডিস ক্লাবের সভানেত্রী মোসাম্মদ পাপিয়া খাতুন, এবং বিশেষ অতিথি ছিলেন ভোলা পুলিশ নারীকল্যাণ সমিতির (পুনাক),সভানেত্রী রোখসানা সুলতানা। দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিকালে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মেধার প্রশংসা করেন তারা।
ভোলার জনপ্রিয় শিল্পী উত্তম ঘোষ ও তবলা বাদক ভাস্কর মজুমদার এর সহযোগিতায় অনুষ্ঠানে দলীয় ও একক সঙ্গীত, আবৃত্তি পরিবেশন করে বিদ্যালয়ের শিক্ষার্থী সিয়েনা তাসকিয়া, অহনা, অঙ্কিতা পাল, বিজয়া, সানজিদা, মেধা, পিউ, জিসাসহ আরও অনেকে। এছাড়া শিক্ষার্থীদের অসাধারণ নৃত্য পরিবেশনা মুগ্ধ করেছে উপস্থিত দর্শকদের। দিনব্যাপী অনুষ্ঠান উপস্থাপনা করেন বিদ্যালয়ের শিক্ষক শারমিন জাহান শ্যামলী ও জান্নাতুল ফেরদৌস ইতি।
বিদ্যালয়টি ১৯২৮ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই শিক্ষার পাশাপাশি সংস্কৃতি ও সৃজনশীল চর্চায় বিশেষ ভূমিকা রেখে আসছে। বার্ষিক এ আয়োজন বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে অভিভাবক ও অতিথিরা মত প্রকাশ করেন।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত