অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলা সরকারি স্কুল খেলার মাঠ রক্ষার দাবীতে মানববন্ধন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৯:৩৯

remove_red_eye

৩৫৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা শহরের শত বছরের ঐতিহ্যবাহী সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে অপরিকল্পিত ভাবে একের পর এক ভবন নির্মাণ বন্ধ ও খেলার মাঠ দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ভোলা খেলার মাঠ স্বার্থ রক্ষা কমিটির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে খেলোয়াড়, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, খেলোয়ার নজরুল হুদা গোফরান, সাবেক শিক্ষার্থী কামাল হোসেন, নিয়াজ মোর্শেদ, ইমাম মেহেদী প্রমুখ। এ সময় বক্তারা মাস্টারপ্ল্যান ছাড়া সব ধরনের নির্মাণকাজ বন্ধের দাবি জানান এবং দাবি মানা না হলে প্রয়োজনে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। এসময় বক্তারা বলেন, বিদ্যালয়ের মূল কম্পাউন্ডে যথেষ্ট জায়গা থাকলেও শিক্ষা অধিদপ্তর মাঠে ভবন নির্মাণের পরিকল্পনা করছে, যা খেলার পরিবেশ নষ্ট করবে। তারা আরো বলেন, ভোলায় খেলাধুলার জন্য উন্মুক্ত জায়গা কম, এই মাঠেই ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা ও ধর্মীয় কার্যক্রম অনুষ্ঠিত হয়। তাই মাঠ রক্ষায় সংশ্লিষ্টদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।





ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

আরও...