অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

প্রতিপক্ষের হামলায় চোখ হারালেন মসজিদের মুয়াজ্জিন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৯:৫৭

remove_red_eye

২৯২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার বোরহানউদ্দিনের উত্তর টবগী রাস্তারমাথা জামে মসজিদের মুয়াজ্জিন মৌলভী আবুল বশারের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় বিচার ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ফেব্রুয়ারি) বাদ জুমা এলাকাবাসী ব্যানারে এ মানববন্ধন পালন করা হয়। এতে এলাকার কয়েকশ মুসল্লি ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তৃতা করেন, উত্তর টবগী রাস্তারমাথা জামে মসজিদের খতিব মাওলানা মোঃ মহিউদ্দিন তাওহীদ শরীফ, সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম লিটন, বাজার কমিটির সম্পাদক মিন্টু মিয়া, মাওলানা ইব্রাহীম, যুবদল নেতা সেজওয়ান ও আওলাদ হোসেন সহ অনেকে। এসময় বক্তারা বলেন, দীর্ঘ ৪৭ বছর ধরে মৌলভী আবুল বশার উত্তর টবগী রাস্তারমাথা জামে মসজিদে সততার সঙ্গে মুয়াজ্জিন এর দায়িত্ব পালন করে আসছেন।  এছাড়া তিনি এলাকার মৃত ব্যক্তিদের বিনামূল্য গোসল করাতেন ।  গত মঙ্গলবার সকালে তিনি নামাজ শেষে করে বাড়িতে গিয়ে ভাত খেতে বসেন।
জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে এসময় ইলিয়াস গংরা তাকে বসতঘর থেকে তুলি নিয়ে মধ্যযুগীয় কায়দায় কুপিয়ে জখম করে। প্রতিপক্ষের দাড়ালো কোপে তার ডান চোখ অন্ধ হয়ে যায়। এসময় তার মেয়ে ময়ফুল বেগম,শাহিনুর ও আয়শা বেগম এগিয়ে আসলে তাদের ওপর হামলা চালায় প্রতিপক্ষ সফিকুল ইসলাম ওরফে সফু, ইলিয়াস,শংশু মিয়া,ইমন,শাহাবুদ্দিন,নসু মিয়া ও শান্ত সহ অনেকে। পরে তাদের উদ্ধার প্রথম বোরহানউদ্দিন হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্খাজনক অবস্থায় মুয়াজ্জিন মৌলভী আবুল বশারকে ঢাকা রেফার করেন। এঘটনার জেরে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের ডাক দেন। ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবির পাশাপাশি দোষীদের গ্রেপ্তারের দাবি জানান বিক্ষোভকারীরা।

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...