অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ | ৭ই কার্তিক ১৪৩৩


একটা পলাতক দল অস্থিতিশীল করার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে: ড. ইউনূস


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩রা মার্চ ২০২৫ বিকাল ০৩:৩৩

remove_red_eye

২৪৯

পলাতক একটি দল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।  

এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

 
 

 

গত সাত মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার ও নির্বাচন, ছাত্র নেতৃত্বের নতুন দল গঠনসহ রাজনৈতিক বিষয় নিয়ে তিনি কথা বলেন।  

এছাড়া ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি নিয়ে প্রশ্নের জবাবও দেন তিনি।

সরকারের ছয় মাসের মূল্যায়ন ও প্রধান উপদেষ্টা হিসেবে নিজের সফলতার বিষয়ে তিনি বলেন, ধ্বংসস্তূপের মতো পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে দেশের অর্থনীতি সহজ করেছে সরকার। আমরা দেশ-বিদেশের আস্থা অর্জন করেছি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি। পুলিশ বাহিনী পুরোদমে কাজে ফিরতে কিছুটা সময় লেগেছে। প্রতিটা থানায় সহজ উপায়ে জনসাধারণকে সেবা দেওয়ার প্রক্রিয়া চলছে। অনলাইনে বেশকিছু কাজ করা সম্ভব এখন, যা হয়রানি অনেকটাই কমিয়ে দিয়েছে।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে ঐক্য ছিল তা এখনও আছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমারতো অবস্থানের কোনো পরিবর্তন হয়েছে বলে মনে হয় না। কেউ আমাকে অসমর্থন করছে, এরকম কোনো খবরতো আমি পাই নাই এখনও। সবাই সমর্থন করছে, সবাই চাচ্ছে যে সুন্দরভাবে দেশ চলুক, তাদের সবার মধ্যে ঐক্য আছে। রাজনৈতিক বক্তব্যের মধ্যে অনেক তফাৎ আছে। কিন্তু তার মানে এই নয়, ঐক্যের মধ্যে ফাটল ধরেছে। এরকম কোনো ঘটনা ঘটে নাই।

ছাত্রদের গড়া নতুন রাজনৈতিক দলের প্রতি সরকারের সমর্থন প্রসঙ্গে তিনি বলেন, সরকার হিসেবে আমাদের কোনো পজিশন নাই। অভিযোগ একেবারেই সঠিক নয়।  

তিনি জানান, সেনাবাহিনী প্রথম থেকেই সর্বাত্মকভাবে সহযোগিতা করে যাচ্ছে।  

সেনাপ্রধানের সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, এটা ওনার বক্তব্য উনি বলবেন। আমারা ওনাকে এনডোর্স করা না করারতো বিষয় না।

সেনাপ্রধানের বক্তব্য অনুযায়ী দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার কোনো আশঙ্কা আছে কি না? সরকারপ্রধান হিসেবে আপনি কী মনে করেন- এমন প্রশ্ন করা হলে ড ইউনূস বলেন, এটাতো সবসময় থাকে। একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে বা তাদের নেতৃত্ব চলে গেছে। তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটেল (অস্থিতিশীল) করার জন্য। এটাতো সবসময় থ্রেট আছেই। প্রতি ক্ষণেই আছে, প্রতি জায়গাতেই আছে। কাজেই এটাতো সবসময় থাকবে।

ভারতের সঙ্গে সম্পর্কে অবনতির বিষয়ে তিনি বলেন, ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের কোনো অবনতি হয়নি। আমি যেভাবে ব্যাখ্যা করে এসেছি আমাদের সম্পর্ক সবসময় ভালো থাকবে। এখনও ভালো আছে, ভবিষ্যতেও ভালো থাকবে।

 

 

সুত্র বাংলা নিউজ

 





গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ

গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ

আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আরও...