বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৪ঠা মার্চ ২০২৫ সন্ধ্যা ০৭:৩৫
৪৭৮
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় সংবাদ সংগ্রহের সময় স্থানীয় দুই পত্রিকার সম্পাদক হামলার শিকার হয়েছে । সাংবাদিকদের ওপর এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে আজ মঙ্গলবার (৪মার্চ) সকাল ৯টার দিকে ভোলা সদর উপজেলার শহরের শীশমহল গলি সংলগ্ন খালপাড় রোডে। আহত সাংবাদিকরা হলেন, দৈনিক ভোলা টাইমসের প্রধান সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ ওরফে রাজিব ও অনলাইন নিউজ পোর্টাল 'ভোলা প্রকাশ'এর সম্পাদক বিজয় বাইন। আহতরা বর্তমানে ভোলার ২৫০শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় ভোলা সদর থানায় ৪জনের নামেসহ মোট ২৫জনকে আসামী করে মামলা দেওয়া হয়েছে।
আহত সাংবাদিকেরা জানান, ভোলার খালপাড় সড়কের ব্যবসা প্রতিষ্ঠানের মালিকানা নিয়ে দুই ভাই মো. কালীমুল্লাহ ও তার ভাই মো. হাবিবুল্লাহ খোকনের মধ্যে র্দীঘ দিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। গত কয়েক বছর চাউল ব্যবসায়ী কালিমুল্লাহ অংশীদারদের ঠকিয়ে ওই ব্যবসা প্রতিষ্ঠান দখল করে ব্যবসা করে আসছে বলে অভিযোগ রয়েছে। তাঁর ভাই হাবিবুল্লাহ সোমবার রাতে ওই ব্যবসা প্রতিষ্ঠানে তালা লাগায়। মঙ্গলবার সকালের দিকে কালিমুল্লাহ ওই ব্যবসাপ্রতিষ্ঠানের লাগানো তালা ভেঙে পুনরায় দখল নিতে গেলে দুই ভাইয়ের পক্ষের সমর্থকরা সংঘর্ষে লিপ্ত হয়। এ সংঘর্ষের ঘটনার খবর পেয়ে দৈনিক ভোলা টাইমস্ পত্রিকার সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ রাজিব ও অনলাইন পোর্টাল ভোলা প্রকাশের সম্পাদক ঘটনাস্থলে গিয়ে ছবি তুলতে গেলে সংঘর্ষে লিপ্ত কালিমুল্লার লোকজন সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা চালায়। এ সময় দুটি ক্যামেরা ছিনিয়েছে নেয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় সাংবাদিক বিজয় বাইন বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তবে এ ব্যাপারে কালিমুল্লাহ সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু সাহাদাৎ মো হাচনাইন পাভেজ সাংবাদিকদের জানান,ওই ঘটনায় তারা অভিযোগ পেয়েছেন। মামলা রুজুর প্রকৃয়া চলছে।
এদিকে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও দোষীদের গ্রেফতারের দাবী জানিয়েছেন ভোলা প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, সাংবাদিক ইউনিয়নসহ সাংবাদিক সংগঠনগুলোর নেতৃবৃন্দসহ ভোলার সকল সাংবাদিক।
ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা
মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ
পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি
আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির
চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত