বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৫ই মার্চ ২০২৫ বিকাল ০৪:১১
৫০৬
বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির আয়োজনে চরপাতা মেঘনা নদীর পাড়ে জেলে সমাবেশ ও র্যালি করেছে কয়েকশ জেলে। জেলেরা ক্ষোভ প্রকাশ করে দ্রুত সব জেলের জন্য খাদ্য সহায়তা দাবি করেন। একই সঙ্গে মেঘনা-তেতুঁলিয়া নদী ও সাগর মোহনায় দুই মাসের নিষেধাজ্ঞার সময়ে বেকার হওয়া ২ লাখ জেলের জন্য বিকল্প কর্মসংস্থান ও সরকারি খাদ্য সহায়তার বরাদ্দ বৃদ্ধিও দাবিও করেন তারা। বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির দৌলতখান উপজেলা শাখার আয়োজনে জেলে সমাবেশে সংগঠনের নেতারা মাছ ধরা বন্ধকালীন সময়ে জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃস্টি ও খাদ্য সহায়তা বাড়াতে দাবি জানান। ইলিশ মাছের বেড়ে ওঠা নিশ্চিত করতে সরকার ঘোষিত দুই মাসের মাছ ধরার উপর নিষেজ্ঞা সময়ে নদীতে না যাওয়ার অঙ্গীকার করে প্রচারনায় অংশ নেন জেলেরা। জেলেরা অভিযোগ করেন বিগত সরকারের আমলে জেলেরা কখনই সঠিক মাপে চাল পান নি। তাদেও জন্য মাসে বরাদ্দ ৪০ কেজি চাল। ইউনিয়ন পরিষদ থেকে তাদের দেয়া হতো ২৫ থেকে ৩০ কেজি। এমন অনিয়ম বন্ধ করার জোড়ালো দাবি তোলেন সাধারন জেলেরা।
এরা বলেন, জেলেদেও কোন রাজনৈতিক পরিচয় নেই। তাদেও পরিচয়, তারা জেলে। নদীতে জীবন বাজি রেখে তারা মাছ ধরেন। তাই তাদের জন্য সরকারের সর্বাধিক সুবিধা দেয়া প্রয়োজন। জেলে সমিতির নেতা মোঃ এরশাদ জানান, জেলায় নিবন্ধিত জেলে রয়েছে ১ লাখ ৭০ হাজার ৩৪৪ জন। ৪০ কেজি হারে চালের বরাদ্দ দেয়া হয় ৮৯ হাজার ৬শ জনের । বরাদ্দ আসে নি ৮০ হাজার ৭৪৪ জনের। ফলে ও ৮০ হাজার ৭৪৪ জেলে মাছ ধরা বন্ধ সময়ে পরিবার পরিজন নিয়ে উপোষ থাকবেন। সংগঠনের নেতা মামুন জানান, সুবিধা না পাওয়া জেলেরা বাধ্য হয়েই নদীতে মাছ ধরতে যেতে ইচ্ছে প্রকাশ করতে পারে। তাই সব জেলের জন্য জুরুরীভাবে বরাদ্দ দেয়ার জন্য তারা সরকারের কাছে দাবি জানান। জেলে সমাবেশে বক্তব্য রাখেন , সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাফজুল হাসান, দৌলতখান পৌর বিএনপি সভাপতি ও মাছ ব্যবসায়ী বশির আহমেদ, জেলা ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি মোঃ এরশাদ, ওই সংগঠনের যুগ্ম সম্পাদক ও দৌলতখান উপজেলা কমিটির সভাপতি আল- মামুন, ভোলা সদর কমিটির সভাপতি মোঃ আব্দুল হক, চরপাতা মৎস্যজীবী সমিতির নেতা ও ব্যবসায়ী মোঃ সেলিম, জেলে প্রতিনিধি মসলেউদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ। পরে জেলেদের সংগঠিত রাখতে চরপাতা ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নতুন কমিটির নাম ঘোষনা করেন জেলা সংগঠনের নেতৃবৃন্দ। মোহাম্মদ মোসলেউদ্দিন খা কে সভাপতি, মোঃ কয়সর আহমেদকে সহসভাপতি, মোঃ ইলিয়াছ সিকদারকে সম্পাদক, মোঃ ফারুককে যুগ্ম সম্পাদক ও মোঃ স্বপনকে সাংগঠনিক সম্পাদক করে ১৩ সদস্য বিশিস্ট কমিটি ঘোষনা করেন।
বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়
ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত
মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী
হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত