বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৫ই মার্চ ২০২৫ বিকাল ০৪:৩২
২১৩
সংবাদ সম্মেলনে কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলাসহ উপকূলের বিভিন্ন স্থানে গত ছয় মাসে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা অভিযান চালিয়ে ৩৪টি আগ্নেয়াস্ত্র, ৫৭ রাউন্ড তাজা গুলিসহ সাউন্ড গ্রেনেড, ককটেল, হাতবোমাসহ ৭০ জন দুর্ধর্ষ সন্ত্রাসী এবং ডাকাতকে আটক করা হয়েছে।
আজ বুধবার সকালে ভোলা কোস্টগার্ডের দক্ষিণ জোন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ ইমাম হাসান আজাদ (সি, বিসিজিএম, পিএসসি, বিএন) এসব তথ্য জানান।
এসময় তিনি আরো জানান, গোয়েন্দা তৎপরতা এবং সার্বক্ষণিক টহল কার্য পরিচালনার মাধ্যমে গত ছয় মাসে দক্ষিণ জোনের তত্ত্ববধানে ৩১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩ টি বিদেশি পিস্তল, ৫৭ রাউন্ড তাজা গোলা, ১০ রাউন্ড ব্লাংক গোলা, সাউন্ড গ্রেনেড ০৩ টি, ককটেল ১২ টি, হ্যান্ড বোমা ৪৩ টি উদ্ধার করে ও ৭০ জন দুর্ধর্ষ সন্ত্রাসী ও ডাকাতকে আটক করেছে। এছাড়াও প্রায় ১১কেজি অবৈধ পলিথিন, ১০ কেজি ৬৯০ গ্রাম গাঁজা ও ৪ লক্ষ ২৬ হাজার ৪১১ পিস ইয়াবা, ১১৬ বোতল ফেন্সিডিলসহ ৩৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
অন্যদিকে জাটকা সংরক্ষণ অভিযান, মা ইলিশ সংরক্ষণ অভিযান, কম্বিং অপারেশন ও মৎস্য সম্পদ রক্ষায় বিভিন্ন অভিযান পরিচালনা করে ৪৪ কোটি মিটার অবৈধ কারেন্ট জাল, ১২ কোটি মিটার অবৈধ চরঘেরা জাল, ৪১ লক্ষ মিটার অবৈধ মশারী জালসহ ২ কোটি মিটারের বেশি অবৈধ অন্যান্য জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে। এছাড়াও আনুমানিক ১ লক্ষ ২ হাজার ৬৩১ কেজি জাটকা ইলিশ, ১ হাজার ২৫০ কেজি অবৈধ সামুদ্রিক মাছ, ১ হাজার ২৪১ টি পাঙ্গাশের পোনা ধরার চাই ও ৩২ হাজার ৫৬০ কেজি পাঙ্গাসের পোনা জব্দ করা হয়েছে। পরবর্তীতে জব্দকৃত পাঙ্গাসের পোনা তেতুঁলিয়া ও মেঘনা নদীতে অবমুক্ত করা হয়েছে।
বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়
ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত
মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী
হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত