বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৭ই মার্চ ২০২৫ বিকাল ০৫:০৬
২৬৪
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, শিশুদের এগিয়ে নিতে সম্ভাব্য সকল কিছু আমরা করবো। শিশুদের প্রতি আমাদের চিন্তা-ভাবনা ও উপলব্ধি রয়েছে। শিশুরা নিজের শক্তি নিয়ে দাঁড়াবে-এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আজ ঢাকায় জাতীয় সংসদ ভবন সংলগ্ন শহিদ ফারহান ফাইয়াজ খেলার মাঠের কার্যক্রম উদ্বোধন এবং আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন মহিলা ক্রীড়াবিদদের নিয়ে প্রীতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, শারীরিক গঠন ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। তিনি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ফুটবল টুর্নামেন্টের ক্রীড়া অনুষ্ঠানে বলেন, ‘প্রতিবন্ধী বুঝি না, আমাদের কাছে সকলে শিশু। যেকোনো পরিবেশে, যেকোনো অন্তরায় অতিক্রম করে আমাদের বাচ্চাদের একটি সুন্দর জীবন দিতে আমরা বদ্ধপরিকর।’
অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডা. মো. মহিউদ্দিনের সভাপতিত্বে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত পরিচালক) বিজয় কৃষ্ণ দেবনাথ ও জুলাই আন্দোলনে শহিদ ফারহান ফাইয়াজের বাবা শহিদুল্লাহ ইসলাম ভূঁইয়া বক্তৃতা করেন।
উপদেষ্টা প্রতিবন্ধী ফুটবল ক্রীড়াবিদদের খেলা উপভোগ করেন। পরে তিনি প্রতিটি খেলোয়াড়কে মেডেল প্রদান করেন এবং চ্যাম্পিয়ন লাল দল ও রানার্সআপ সবুজ দলকে ট্রফি প্রদান করেন।
গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ
আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার
ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান
মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান
৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস
আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী
এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা
ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’
বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট
সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত