অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ | ১৬ই ভাদ্র ১৪৩৩

শিশুদের এগিয়ে নিতে সম্ভাব্য সকল কিছু করবো: সমাজকল্যাণ উপদেষ্টা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই মার্চ ২০২৫ বিকাল ০৫:০৬

remove_red_eye

২৫৩

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, শিশুদের এগিয়ে নিতে সম্ভাব্য সকল কিছু আমরা করবো। শিশুদের প্রতি আমাদের চিন্তা-ভাবনা ও উপলব্ধি রয়েছে। শিশুরা নিজের শক্তি নিয়ে দাঁড়াবে-এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আজ ঢাকায় জাতীয় সংসদ ভবন সংলগ্ন শহিদ ফারহান ফাইয়াজ খেলার মাঠের কার্যক্রম উদ্বোধন এবং আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন মহিলা ক্রীড়াবিদদের নিয়ে প্রীতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, শারীরিক গঠন ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। তিনি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ফুটবল টুর্নামেন্টের ক্রীড়া অনুষ্ঠানে বলেন, ‘প্রতিবন্ধী বুঝি না, আমাদের কাছে সকলে শিশু। যেকোনো পরিবেশে, যেকোনো অন্তরায় অতিক্রম করে আমাদের বাচ্চাদের একটি সুন্দর জীবন দিতে আমরা বদ্ধপরিকর।’ 

অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডা. মো. মহিউদ্দিনের সভাপতিত্বে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত পরিচালক) বিজয় কৃষ্ণ দেবনাথ ও জুলাই আন্দোলনে শহিদ ফারহান ফাইয়াজের বাবা শহিদুল্লাহ ইসলাম ভূঁইয়া বক্তৃতা করেন। 

উপদেষ্টা প্রতিবন্ধী ফুটবল ক্রীড়াবিদদের খেলা উপভোগ করেন। পরে তিনি প্রতিটি খেলোয়াড়কে মেডেল প্রদান করেন এবং চ্যাম্পিয়ন লাল দল ও রানার্সআপ সবুজ দলকে ট্রফি প্রদান করেন।

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

আরও...