অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় মৎস্য চাষ বিষয়ক স্মার্ট প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই মার্চ ২০২৫ বিকাল ০৩:৫৪

remove_red_eye

৩০৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় দিনব্যাপী মৎস্য চাষ বিষয়ক স্মার্ট প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর স্মার্ট প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এ কর্মশালার আয়োজন করে।
বৃহস্পতিবার সকালে কর্মশালার উদ্বোধন করেন ভোলা জেলা পুলিশ সুপার মোঃ শরীফুল হক। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন ভোলা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ হাসনাইন পারভেজ।
জিজেইউএস-এর পরিচালক (মাইক্রোফাইন্যান্স) হুমায়ুন কবীরের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য রাখেন পরিচালক (লিগ্যাল ও প্রোগ্রাম) অ্যাডভোকেট বীথি ইসলাম এবং উপ-পরিচালক ডা. খলিলুর রহমান। মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রকল্প সম্পর্কে অবহিত করেন টেকনিক্যাল অফিসার তাজুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-পরিচালক গোপাল চন্দ্র শীল। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক ডা. তরুণ কুমার পালসহ সংস্থার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
প্রকল্পটি ভোলা ও বরিশালের ৯টি উপজেলায় বাস্তবায়িত হচ্ছে। কর্মশালায় মৎস্য চাষি, মৎস্য উদ্যোক্তা এবং এই খাতের অন্যান্য অংশীজনরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা মৎস্য চাষে আধুনিক প্রযুক্তি, জলবায়ু সহনশীল মৎস্য চাষ, পরিবেশবান্ধব কৌশল এবং স্মার্ট প্রকল্পের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
এই প্রকল্পের মাধ্যমে মৎস্য খাতের উদ্যোক্তারা উন্নত প্রশিক্ষণ, পরিবেশ ক্লাব প্রতিষ্ঠা, প্রদর্শনী, বাজার উন্নয়ন, মাছ ধরার নৌকা আধুনিকায়ন, ভ্যালু অ্যাডেড খাবার তৈরি, অনলাইন বাজার তৈরি এবং দিকনির্দেশনা পেয়ে তাদের মাছ চাষ ও বাজার ব্যবস্থাপনার কার‌্যকারিতা বৃদ্ধি করতে পারবেন বলে আশা করা হচ্ছে।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...