বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯শে মার্চ ২০২৫ রাত ১১:৩৩
৪২৬
বাংলার কণ্ঠ প্রতিবেদক : বেগুনি তৈরির সময় বেগুনের মধ্যে জ্যান্ত পোকা পাওয়ায় একটি ফাস্টফুডকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (১৯ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে ভোলা শহরের বাংলাস্কুল মোড় এলাকায় তৃষ্ণা ফাস্টফুডকে এ জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কাজ না করতে প্রতিষ্ঠানটির মালিক পক্ষকে সতর্ক করা হয়েছে।
ভোলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নুর হোসেন জানান, সরকারি নির্দেশনা মোতাবেক পবিত্র মাহে রমজানে উপলক্ষে নিরাপদ খাদ্য ও ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত অভিযান চলছে। শহরের বিভিন্ন বিপনী বিতান ও খাদ্য দ্রব্যের দোকানে অভিযান চালানো হয়।
এ সময় ভোলা শহরের বাংলাস্কুল মোড় অবস্থিত তৃষ্ণা ফাস্টফুডে গিয়ে দেখা যায় তারা ইফতারিতে বিক্রির জন্য বেগুনি তৈরি করতে যে বেগুন কেটেছে তার মধ্যে জ্যান্ত পোকা নড়াচড়া করছে। এ কারণে তাদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোলার মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রাখার জন্য কোনো অসাধু ব্যবসায়ী যেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি করতে না পারে তাহার জন্য সারাদেশের ন্যায় ভোলা জেলায়ও এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে নিরাপদ খাদ্য সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাগর মল্লিক, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জেলা সভাপতি মো. সুলাইমানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত