অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলা খালকে অবৈধ দখলমুক্ত ও খনন করার দাবিতে মানববন্ধন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২০শে মার্চ ২০২৫ রাত ০৮:৩৭

remove_red_eye

২৯৩

বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলা খালকে অবৈধ দখলমুক্ত ও খনন করার দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ভোলা প্রেসক্লাবের সামনে সর্বস্তরের জনগণের ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ভোলা শহরের মধ্যদিয়ে বয়ে যাওয়া এ খালটি মেঘনা ও তেঁতুলিয়া নদীর সাথে সংযোগ সৃস্টিকারী খাল। এক সময়নবড় বড় নৌযানে বাণিজ্যিক মালামাল পরিবহন করা হতো। কিন্তু অবৈধ দখল ও দুষণে খালটি এখন মৃত প্রায়। বন্ধ হয়ে গেছে নিয়মিত জোয়ার ভাটা। বক্তারা আরও বলেন, এক সময় ভোলার প্রতিটি উপজেলায় উৎপাদিত খাদ্যশষ্য আনানেওয়া করা যেতো এ খাল ব্যবহার করে। ভোলা শহরের মানুষের নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহৃত হতো এ খাল। কালের বিবর্তনে আলটি আজ মৃতপ্রায়। দখল-দুষণে মরতে বসেছে খাল। তাই এর দুপাশ দখল মুক্ত করে পূণখনন করা হোক। যাতে অগ্নিকান্ডের মতো কোনো দুর্ঘটনা ঘটলে পানির অভাব না পড়ে। খালটি আগের অবস্থায় ফিরিয়ে আনতে অবৈধ দখলমুক্ত ও খনন করে জোয়ার ভাটার স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার দাবিসহ ভোলা জেলা প্রশাসক এবং পানি উন্নয়ন বোর্ড সহ সকল দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানান। এ সময় বক্তব্য রাখেন- ভোলা জেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি মীর মো. বেলায়েত হোসেন, নারীনেত্রী মুক্তি আক্তার, সাংবাদিক সোলাইমান, ভোলা রেড ক্রিসেন্ট সোসাইটির যুব প্রধান সাদ্দাম হোসেন, তরুন সংগঠক আল-আমীন প্রমুখ।





ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

আরও...