অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


রাজাপুরে শিশু হাফেজ ছাত্রদের সম্মানে ছাত্রদলের ইফতার মাহফিল


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে মার্চ ২০২৫ রাত ১০:১৫

remove_red_eye

৩৯৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক: রাজাপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া এবং মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ। 
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া এবং হাফেজিয়া মাদ্রাসার এতিম ও গরীব শিক্ষার্থীদের সম্মানে ইফতার বিতরণ করেছে রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের নেতা মোঃ সিফাত। 
 
২৪ রমজান রাজাপুর ইউনিয়নের ক্লোজার বাজার সংলগ্ম একটি হাফেজিয়া মাদ্রাসায় এ দোয়া অনুষ্ঠান এবং ইফতারি বিতরণ করা হয়। 
 
দুই শতাধিক মাদ্রাসা শিক্ষার্থী, শিক্ষক ও দুস্থদের মাঝে ইফতার বিতরণে আনন্দিত হয়েছে তারা। 
 
রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সম্ভাব্য সভাপতি প্রার্থী মোঃ ছিফাত হাওলাদার বলেন, মাদ্রাসার গরীব ও এতিম শিশুদের নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের জন্য দোয়ার আয়োজন করেছি। সে উপলক্ষে একদিনের জন্য হলেও এ শিশুদের মাঝে ভাল মানের ইফতারির ব্যবস্থা করেছি। 
 
শিক্ষার্থীদের এ হাসিতে আমিসহ ছাত্রদলের নেতাকর্মীরা তৃপ্তি পেয়েছে। 
 
এ সময় আরো উপস্থিত ছিলেন রাজাপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ হারুন ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন হাওলাদার, ভোলা কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতি হোসেন প্রমুখ।




ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

আরও...