অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ | ১৬ই ভাদ্র ১৪৩৩

একাত্তর ও চব্বিশ আলাদা কিছু নয়: নাহিদ ইসলাম

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৬শে মার্চ ২০২৫ বিকাল ০৪:৫১

remove_red_eye

২৭৯

একাত্তর ও চব্বিশ আলাদা কিছু নয়, বরং চব্বিশের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একাত্তরের স্পিরিট পুনরুজ্জীবিত হয়েছে। এমনটি বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (২৬ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।  

নাহিদ ইসলাম বলেন, আজ স্বাধীনতা দিবসে মহান মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। লাখো শহীদের রক্তের বিনিময়েই আমরা একটা স্বাধীন দেশ পেয়েছিলাম। বাংলাদেশের মানুষ ইতিহাসের বিভিন্ন পর্যায়ে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, স্বাধীনতা অর্জনের জন্য, গণতন্ত্রের জন্য, ন্যায়বিচার ও অধিকারের জন্য।

তিনি বলেন, সেই উপনিবেশবিরোধী সংগ্রাম থেকে আমাদের স্বাধীনতা সংগ্রাম, এর ধারাবাহিকতায় ২০২৪ সালের গণঅভ্যুত্থান। আমরা মনে করি, আমাদের যে স্বাধীনতা অর্জিত হয়েছে, বারবার যা বেহাত হয়েছে এবং বারবার রক্ত দিতে হয়েছে জনগণকে। সামনের দিনগুলোতে জনগণকে আর যেন রক্ত দিতে না হয়, এমনটাই আমাদের প্রত্যাশা এই দিনে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ বলেন, আমরা মনে করি, একাত্তর ও চব্বিশ আলাদা কিছু নয়, বরং চব্বিশের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একাত্তরের স্পিরিট পুনরুজ্জীবিত হয়েছে। একাত্তরে আমরা যা চেয়েছিলাম, সেটি ৫৪ বছরে অর্জিত হয়নি বিধায়, ফ্যাসিজম ১৫ বছর ধরে বাংলাদেশে চেপে বসেছিল বিধায় আরেকটি গণঅভ্যুত্থানের প্রয়োজন হয়েছে।  

এনসিপি আহ্বায়ক বলেন, একাত্তরে যে সাম্যের কথা বলা হয়েছিল, চব্বিশে কিন্তু আমরা বৈষম্যহীন সমাজের কথাই বলছি। যারা এটাকে পরস্পরবিরোধী বা মুখোমুখি দাঁড় করাচ্ছে, তাদের উদ্দেশ্য অসৎ। আমরা মনে করি তারা চব্বিশের গণঅভ্যুত্থানকে, ছাত্রজনতার বিজয়কে প্রকৃতভাবে উপলব্ধি করতে পারেনি। এই যে নতুন তরুণরা নেমে এসেছেন, নতুন সময়ের যে বার্তা, সেই সময়ের বার্তাকে তারা ধারণ করতে পারছে না।

এ সময় দলের অন্য নেতারা উপস্থিত ছিলেন।

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

আরও...