বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৯শে মার্চ ২০২৫ রাত ০৯:৪৭
৫২৬
ভোলার চরফ্যাসনে জাতীয় নাগরিক পার্টির পথ সভা
বাংলার কণ্ঠ প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক সামান্তা শারমিন বলেছেন, আমরা দেখতে পাচ্ছি নির্বাচনে বিষয়ে ধোঁয়াশা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। নির্বাচনের সাথে সংস্কারের কোন বৈরীতা নেই। সংস্কার এবং নির্বাচন এক সাথে চলতে পারে। এটাই হওয়া উচিত। শনিবার দুপুরে চরফ্যাশনে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ, নতুন রাজনৈতিক বন্ধোবস্ত বাস্তবায়নের লক্ষে এবং নিহত শহীদ ও আহতদের স্মরনে চরফ্যাশনের ফ্যাসন স্কয়ারে পথসভায় সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা চাচ্ছি তিন টা অবৈধ নির্বাচনের পর বাংলাদেশে জনগণ কে আর একটি প্রশ্ন বিদ্ধ নির্বাচন দিয়ে প্রতারণা করা না হোক।
নতুন যে নির্বাচন টা সামনে আসতে যাচ্ছে, এই নির্বাচন আসলেই নতুন হোক। সেই ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশের নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যতো গুলো পক্ষ আছে, যতো গুলো প্রতিষ্ঠান আছে , এই প্রতিষ্ঠান গুলোর পরিবর্তন করতে হবে।সেটার একটা উল্লেখযোগ্য সংস্কার করা প্রয়োজন। সেটা যদি না হয়, তা হলে এই নির্বাচন ও প্রশ্ন বিদ্ধ হতে যাচ্ছে। এই নির্বাচনও রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে ক্ষমতার পালাবদল শুধু হতে যাচ্ছে। কিন্তু গনঅভূথ্যান, বাংলাদেশর ছাত্র জনতার অভূথ্যান শুধুমাত্র একটি দলের পালা বদলের জন্য হয় নি । তিনি আরো বলেন ,আওয়ামী লীগে একটি ফ্যাসিষ্ট ও গণবিরোধী, দক্ষিণ এশিয়ায় সবচেয় বড় সন্ত্রাসী দল এবং এদলের বিচার আন্তর্জাতিক আদালতে হতে হবে।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক মাহাবুব আলম, জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর দক্ষিনের সদস্য হাসান মাহামুদ, চরফ্যাশন উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ওহিদ ফয়সালসহ জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
এছাড়াও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিকালে লালমোহন উপজেলায় সমাবেশে ও ভোলা সদর উপজেলা ইফতার মাহফিলে অংশ গ্রহণ করবেন।
সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের লন্ডনে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার
লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা
মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ
পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি
আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির
চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত