অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ | ১৬ই ভাদ্র ১৪৩৩

দেশে কোনো জঙ্গিবাদের উত্থান হচ্ছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা এপ্রিল ২০২৫ বিকাল ০৫:৩৭

remove_red_eye

৩১৭

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে জঙ্গিবাদের উত্থানের মতো কিছুই হয়নি। বাংলাদেশে কোনো ধরনের জঙ্গিবাদের উত্থান হচ্ছে না।

বুধবার (২ এপ্রিল) দুপুরে ঈদের শুভেচ্ছা ও ঈদ পুনর্মিলনীর উদ্দেশে রাজধানীর বিভিন্ন থানা পরিদর্শনে গিয়ে বাড্ডা থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাংলাদেশে ধর্মীয় উগ্রপন্থা বা জঙ্গিবাদের উত্থান নিয়ে নিউইয়র্ক টাইমসে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে। বলা হচ্ছে, বাংলাদেশে উগ্র মৌলবাদের উত্থান হচ্ছে। এ ধরনের উত্থান দমন এবং সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোথায় কী বলা হলো, সেটা সম্পর্কে আমি কোনো কমেন্ট করতে চাচ্ছি না। তবে বাংলাদেশে কোনো ধরনের জঙ্গিবাদের কোনো উত্থান হচ্ছে না।

তিনি বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর কোনো ধরনের জঙ্গিবাদের কিছু দেখেছেন? কোনো কিছুই হয় নাই। আল্লাহ দিলে আপনারা যদি সবাই সহযোগিতা করেন, যদি কোনো ধরনের সমস্যা হয়, আমরা জনগণকে সঙ্গে নিয়ে একসঙ্গে মোকাবিলা করব।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনটির স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গত ৫ আগস্টের পর কিছুদিন সরকারই ছিল না। এরপর থেকে পরিস্থিতির আস্তে আস্তে উন্নতি হচ্ছে। পুরনো ঘটনাগুলো তুলে ধরলে তো হবে না। আস্তে আস্তে সবকিছুর উন্নতি হচ্ছে, আরও উন্নতি হবে। শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা মোটামুটি সন্তুষ্ট। কিন্তু আরও উন্নতির অবকাশ রয়েছে। আস্তে আস্তে আরও ভালোর দিকে নিয়ে যেতে হবে। এর জন্য আমরা সবাই মিলে চেষ্টা করব।

বিভিন্ন থানা পরিদর্শনের বিষয়টি তুলে ধরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আজকে থানা ভিজিটের উদ্দেশ্য ছিল সবার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করা। সবার ছুটি হলেও আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ছুটি হয় না। এজন্য তাদের সঙ্গে দেখা করা, তাদের খোঁজখবর নেওয়া এবং তাদের সমস্যাগুলো জানতেই এই পরিদর্শন। সব থানার অবস্থা আগের চেয়ে অনেক ভালো। কিন্তু বিভিন্ন থানা ভাড়া বিল্ডিংয়ে হওয়ায় কতগুলো সমস্যা দেখা গেছে। এগুলো (থানাগুলো) যত তাড়াতাড়ি আমরা নিজস্ব জায়গায় স্থানান্তর করতে পারি তত ভালো।

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

আরও...