অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১১ই জুলাই ২০২৬ | ২৭শে আষাঢ় ১৪৩৩

ইউনূস-মোদী বৈঠকের সম্ভাবনা আছে: প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেনটেটিভ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা এপ্রিল ২০২৫ বিকাল ০৫:৩৮

remove_red_eye

২৯১

বিমসটেক শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বৈঠক হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান।

বুধবার (২ এপ্রিল) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার থাইল্যান্ড সফর ও বিমসটেক সম্মেলনে যোগদান উপলক্ষে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কোনো সাইড লাইন বৈঠক হওয়ার কথা আছে কি না, সাংবাদিকরা জানতে চাইলে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেনটেটিভ বলেন, আমরা এই বৈঠকের জন্য অনুরোধ করেছি সরকারিভাবে। আমাদের আশা করার সঙ্গত কারণ আছে যে, বৈঠকটি হবার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

সংবাদ সম্মেলনের শুরুতে খলিলুর রহমান বলেন, প্রধান উপদেষ্টা আগামীকাল ষষ্ঠ বিমস্টেক সম্মেলনে যোগদানের জন্য ব্যাংকক যাচ্ছেন। সম্মেলনে অংশগ্রহণ ছাড়াও তিনি অন্যান্য কয়েকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এই সম্মেলনের শেষের দিন একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে। তার মানে আগামী চেয়ারম্যানশিপ অব বিমসটেক অর্পিত হবে আমাদের প্রধান উপদেষ্টার হাতে এবং বিমসটেক পরিচালনার একটা প্রধান ভূমিকা এই সময় থেকে বাংলাদেশ পালন করে আসবে। এই সম্মেলনে প্রধান উপদেষ্টা বিমসটেক-এর বিভিন্ন রাষ্ট্রের সরকারপ্রধানদের সঙ্গে আলোচনা, দ্বিপাক্ষিক বৈঠক করবেন। পরশুদিন ৪ এপ্রিল প্রধান উপদেষ্টা ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম, উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।

ভোলায় সন্তানের বিরুদ্ধে ৯০ বছরের বৃদ্ধ পিতার সংবাদ সম্মেলন

ভোলায় সন্তানের বিরুদ্ধে ৯০ বছরের বৃদ্ধ পিতার সংবাদ সম্মেলন

লালমোহনে গজারিয়া বাজারে হোটেলে হামলা-ভাঙচুর লুটের অভিযোগ

লালমোহনে গজারিয়া বাজারে হোটেলে হামলা-ভাঙচুর লুটের অভিযোগ

মনপুরায় জনজীবন বিপর্যস্ত, পানিবন্দি ২০ হাজার মানুষ; রয়েছে তীব্র খাদ্যসংকট

মনপুরায় জনজীবন বিপর্যস্ত, পানিবন্দি ২০ হাজার মানুষ; রয়েছে তীব্র খাদ্যসংকট

সংসদে নতুন দায়িত্ব পেলেন হাফিজ ইব্রাহিম

সংসদে নতুন দায়িত্ব পেলেন হাফিজ ইব্রাহিম

চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশিত ১০ পদক্ষেপ

চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশিত ১০ পদক্ষেপ

চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত

চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত

দেশের ১৪ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস

দেশের ১৪ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস

শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

বৃষ্টির অজুহাতে সবজির বাজার চড়া, আগের দামেই বিক্রি হচ্ছে মুরগি

বৃষ্টির অজুহাতে সবজির বাজার চড়া, আগের দামেই বিক্রি হচ্ছে মুরগি

আরও...