অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ | ১৬ই ভাদ্র ১৪৩৩

২০২৬ সালের ৩০ জুনের মধ্যে নির্বাচন: প্রেসসচিব

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৪৬

remove_red_eye

৬১৫

চলতি বছরের ডিসেম্বর থেকে শুরু করে ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।  

তিনি বলেছেন, ‘বর্তমান সরকার এখন অনেক গোছানো।

পুরো রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল। অর্থনৈতিক ও রাজনৈতিক দিক দিয়েও সরকার এখন অনেকটা প্রতিষ্ঠিত। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সবাই অনেকটা উদ্বিগ্ন ছিল, সেই পরিস্থিতির উন্নতি হচ্ছে। ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ’

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বেসরকারি টেলিভিশন নিউজ২৪ এর ‘গল্পের ঈদ’ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রেসসচিব শফিকুল আলম।  

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বরাত দিয়ে শফিকুল আলম বলেন, ‘যদিও স্যার (প্রধান উপদেষ্টা) বলেন, আমরা এখনও একটা যুদ্ধাবস্থায় আছি। তবে আমরা মনে করি, আগস্টে আমরা যে জায়গায় ছিলাম সেখান থেকে বড় একটা উত্তরণ হয়েছে। ’

তিনি বলেন, ‘স্যারের কথা হচ্ছে, ডিসেম্বরে হবে নির্বাচন যদি রাজনৈতিক দলগুলো কম সংস্কার চায়। নতুবা এটা ২০২৬ এর ৩০ জুনের মধ্যে যে কোনো সময় হতে পারে। সেটি ফেব্রুয়ারি হতে পারে মার্চে হতে পারে; এটি দলগুলোর সঙ্গে আলোচনা করে বোঝা যাবে। তবে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আয়োজন করতে নির্বাচন কমিশনের প্রস্তুতি আছে বলে ইসির পক্ষ থেকে জানানো হয়েছে। ’

প্রধান উপদেষ্টার বিভিন্ন দেশে সফর নিয়ে প্রেসসচিব বলেন, ড. ইউনূস যেখানেই যাচ্ছেন সেখানেই নতুন বাংলাদেশের কথা বলছেন ওদের লিডারদের সঙ্গে এবং যেখানেই যাচ্ছেন উনি ওই সমস্ত দেশের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছেন। কেননা তারাই তো এসে বিনিয়োগ করে। যে সমস্ত জায়গায় উনি গেছেন প্রত্যেক জায়গায় ওনার বার্তা হচ্ছে, ‘বাংলাদেশ হচ্ছে রেডি ফর বিজনেস। তোমরা আসো, বিনিয়োগ করো। ’ 

এই ডাকে সাড়াও পাওয়া যাচ্ছে বলে জানান শফিকুল আলম।

বাংলাদেশ নিয়ে স্বপ্নের কথা জানিয়ে প্রেসসচিব বলেন, আমি মনে করি বাংলাদেশটা একদিন অনেক অনেক বড় হবে। বাংলাদেশ ২০-৪০ বছর মধ্যে বিশ্বের একটি ধনী দেশ হবে। খুব সমৃদ্ধ একটি সভ্যতার অংশ হবে।

ঈদ অনুষ্ঠানে প্রেসসচিব শফিকুল আলমের সঙ্গে তার স্ত্রী সাবিনা জাহান লুনাও উপস্থিত ছিলেন। তিনি পেশায় একজন শিক্ষক। এ সময় দুজনই তাদের ঈদের পরিকল্পনার কথা জানান।

পরিবারের সবার সঙ্গে ঈদের দিন সময় কাটানোই মূল পরিকল্পনা থাকে বলে জানান প্রেসসচিব।

সুত্র বাংলা নিউজ

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

আরও...