বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৬ই এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:০৪
৪৫৩
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ও চরসামাইয়া ইউনিয়নে পৃথক দুর্ঘটনায় শিশুদের মৃত্যুর ঘটনা ঘটে। নিহত শিশুরা হচ্ছে তামান্না(১৩), তানজিল(৮) ও মো. জিসান(৬)। এ তথ্য পুলিশ, ইউনিয়নের গ্রাম পুলিশ ও ভোলা সদর হাসপাতাল সূত্রে।
নিহত তামান্নার মামাত ভাই মো. হাবিবুর রহমান এবং নিহত তানজিলের চাচী সুরমা বেগম সাংবাদিকদের জানান, মাছের চাষ করার জন্য বাড়ির পাশের পুকুরে খাল থেকে পানি প্রবেশ করাচ্ছিল লোকজন। মহিউদ্দিনের ছেলে তানজিল সেখানে খেলতে গিয়ে স্রোতের মুখে ডুবে যায়। তাঁকে উদ্ধার (বাঁচাতে) গিয়ে তামান্নাও ঝাপ দিয়ে ডুবে যায়। তানজিল সাঁতার না জানলেও তামান্না সাঁতার জানতো। দুজনকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। তামান্না বাবা-মায়ের একমাত্র মেয়ে। তানজিলের এক বোন আছে। তাঁদের মৃত্যুতে উভয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত মো. জিসানের চাচা মিলন চৌধুরী জানান, তাঁর চাচাত ভাই মো. রুবেল চৌধুরী মিরবাজারে চায়ের দোকান করে। মা ঘরে কাজে ছিল। ঘরের পাশেই পুকুর। সে পুকুর ঘাটে জিসানেরা দুই ভাই-বোন গোসল করতে যায়। ঘাট পিছলে জিসান পানিতে পড়ে গেলে বড় বোন চিৎকার করে। কিন্তু ঘরের পাশে স-মিল চালু থাকার কারণে সেই বোনের শব্দ মায়ের কানে পৌছায়নি। লাশ ভেসে উঠলে তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃৎ ঘোষণা করেন।
ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ সাংবাদিকদের জানান, ভোলার সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মো.কামালের মেয়ে তামান্না(১৩), একই ওয়ার্ডের মো. মহিউদ্দিনের ছেলে তানজিল(৮) রবিবার বেলা ১২টার দিকে এবং সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের ফরাজিকান্দি গ্রামের মো. রুবেল চৌধুরীর ছেলে মো. জিসান(৬) রবিবার বেলা সাড়ে ১১টার দিকে পানিতে ডুবে মারা গেছে। এসব ঘটনায় ভোলা থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
লালমোহনে গজারিয়া বাজারে হোটেলে হামলা-ভাঙচুর লুটের অভিযোগ
মনপুরায় জনজীবন বিপর্যস্ত, পানিবন্দি ২০ হাজার মানুষ; রয়েছে তীব্র খাদ্যসংকট
সংসদে নতুন দায়িত্ব পেলেন হাফিজ ইব্রাহিম
চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশিত ১০ পদক্ষেপ
চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত
দেশের ১৪ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস
শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী
দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম
বৃষ্টির অজুহাতে সবজির বাজার চড়া, আগের দামেই বিক্রি হচ্ছে মুরগি
হাজার কোটি টাকা গিলে খাচ্ছে জলাবদ্ধতা!
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক