অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে হত্যা মামলার আসামীদের গ্রেপ্তারের দাবীতে সাংবাদিক সম্মেলন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৬ই এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:০৭

remove_red_eye

৪৯৪

এইচ আর সুমন : ভোলার চরফ্যাশনে ক্ষুদ্র ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার মূল হোতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সদ্য বহিষ্কৃত আলামিনকে গ্রেপ্তারের দাবিতে সাংবাদিক সম্মেলন করেছেন চরফ্যাশন উপজেলা স্বেচ্ছাসেবক দল।  শনিবার বিকালে চরফ্যাশন উপজেলা স্বেচ্ছাসেবক দল কার্যালয়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুন্তাসির আলম চৌধুরী রবিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হুমায়ুন কবির শিকদার ও সদস্য সচিব কামরুজ্জামান শাহিন। এ সময় বক্তারা বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকান্ডোর ঘটনা ঘটে। এঘটনার সাথে জড়িত চরফ্যাসনের আবু বকরপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জড়িত থাকায় তাকে তাৎক্ষনিক দল থেকে বহিস্কার করা হয়। আমরা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের কাছে দাবী জানাচ্ছি অভিুক্ত সন্ত্রাসী আল আমিনকে আমরা দল থেকে বহিস্কার করেছে,আপনারা তাকে দ্রুত আইনের আওতায় নিয়ে এসে গ্রেফতারের দাবী জানান নেতৃবৃন্দ। পাশাপাশি নিহতের পরিবারকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইয়াকুব শাহ জুয়েল,জাকির হোসেন মনির,ওমর ফারুক,ফখরুল ইসলাম লুকু চৌধুরী, মীর মোস্তাফিজুর রহমান রনি,আশরাফ উদ্দিন বাপ্পি, হারুন অর রশিদ সুমন।
উল্লেখ্য,গত শুক্রবার সকাল সাড়ে ১১ টায় ভোলার চরফ্যাসন উপজেলায় দুলারহাট থানার আবু বক্করপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে  পূর্ব বিরোধের জেরে সন্ত্রাসীদের হামলা ও মারধরে মাসুদ(৩৮) নামের এক ক্ষুদ্রব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে।এ ছাড়াও আহত হয়েছেন ওই পরিবারের অন্তঃসত্ত্বানারীসহ আরো ৬ জন। অভিযোগ রয়েছে স্থানীয় সেচ্ছাসেবক দলের নেতা আল আমিনের নেতৃত্বে এ নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটে ।  নিহত মাসুদ ওই গ্রামের আবদুল খালেকের ছেলে ও ঢাকা সাভার এলাকার একজন ক্ষুদ্র ব্যবসায়ী।

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...