অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ | ১৬ই ভাদ্র ১৪৩৩

‘তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন’ স্লোগানে মুখর ঢাবি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই এপ্রিল ২০২৫ বিকাল ০৩:৪২

remove_red_eye

৩৮১

ফিলিস্তিনে গণহত্যা-জবরদখল বন্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। গ্লোবাল স্ট্রাইক ফর গাজার সমর্থন জানাচ্ছেন তারা।

বিক্ষোভ মিছিলে ঢাকা কলেজ, ঢাকা সিটি কলেজ, ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজ, নটর ডেম কলেজসহ একাধিক কলেজের শিক্ষার্থীরা রয়েছেন। বিক্ষোভে ধ্বনিত হচ্ছে,  ‘তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন’।  

সোমবার (৭ এপ্রিল) দুপুরে তারা মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে জড়ো হন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের বিক্ষোভ চলছে।

বিক্ষোভে শিক্ষার্থীরা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করেন। বিক্ষোভ থেকে ফিলিস্তিনের স্বাধীনতা ও ইসরায়েলের ধ্বংস কামনা করা হয়।

সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীদের অনেকেই ফিলিস্তিনের পতাকা গায়ে জড়িয়ে বিক্ষোভে যোগ দিয়েছেন। অনেকেই এনেছেন প্ল্যাকার্ড। প্ল্যাকার্ডে ‘গাজা মুক্ত করো’, ‘ফিলিস্তিন স্বাধীন করো’সহ একাধিক লেখা দেখা যায়। এ সময় তারা  ‘তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন’; ‘ইসরায়েলের বন্ধুরা হুঁশিয়ার সাবধান’; ‘বয়কট বয়কট, ইসরায়েল বয়কট’; ‘ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থীরা জানান, ফিলিস্তিনের প্রতি বৈশ্বিক ধর্মঘটে সংহতি জানিয়ে তারা আজ ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন। ফিলিস্তিনের প্রতি মুসলিম বিশ্বের নেতাদের উদাসীনতার প্রতি প্রশ্নও তোলেন তারা। ইসরায়েলি পণ্য বয়কট ও ফিলিস্তিনকে স্বাধীন করার লক্ষ্যে সবাইকে এক হয়ে লড়াই করার আহ্বান জানান তারা।

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

আরও...