বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ই এপ্রিল ২০২৫ রাত ০৮:০২
২৯৫
বাংলার কণ্ঠ প্রতিবেদক : মেঘনা ও তেঁতুলিয়া নদী থেকে নির্বিচারে বালু উত্তোলন বন্ধ করে ভোলাকে রক্ষার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ভোলা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সঙ্গীতশিল্পী আসিফ আলতাফের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। প্রায় ঘন্টা ব্যাপী এই মানববন্ধনে বিভিন্ন এলাকার নানান শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় বন্ধুজন পরিষদের প্রধান সম্পাদক মিঞা মোহাম্মদ ইউনুস, সদর উপজেলা বিএনপির আহবায়ক আসিফ আলতাফ, জেলা যুবদলের সাবেক সভাপতি মফিজুল ইসলাম মিলন প্রমূখ। এ সময় বক্তারা বলেন, প্রতিদিন বালু দস্যুরা মেঘনা থেকে যততত্র বালু উত্তোল করা ফলে ভোলা শহর রক্ষা বাঁধটি হুমকির মুখে ফেলে দিয়েছে। মুন্সীগঞ্জের কুখ্যাত আওয়ামী লীগের খোকন ভোলার বালু ব্যবসায়ীদের পার্টনার। যারা এই বালু উত্তোলন করে তারা ভোলার দরবেশ। তাঁরা চোর ডাকাতের চেয়ে কম নয়। তাদের হাত থেকে ভোলাকে রক্ষা করতে হবে। গত ৬ মাসে বালু উত্তোলনের নামে কি হয়েছে তার জন্য একটি তদন্ত কমিশন গঠন করে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে সাজা নিশ্চিত করতে হবে। যদি দুইটা বৈধ বালু মহল থাকে তার পাশাপাশি ১০টা অবৈধ বালু মহল থেকে কাজ করে।এই দুইটাও কিভাবে হলো কেউ আমরা জানিনা। প্রয়োজনে ভোলায় হরতাল ঢাকার পাশাপাশি ঢাকা প্রেস ক্লাবের সামনে মানববন্ধনসহ আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয়।

তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্রধান উপদেষ্টার কাছে দাবী জানান। পরে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় বন্ধুজন পরিষদের প্রধান সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক মিয়া মোহাম্মদ ইউনুস স্বাক্ষরিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে প্রদান করা হয়।
বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়
ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত
মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী
হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত