বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ই এপ্রিল ২০২৫ রাত ০৮:০৫
২৯০
কর্তব্যরত চিকিৎসকের উপর বিক্ষুদ্ধ স্বজনদের হামলা
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসকের অবহেলায় মাকসুদুর রহমান নামে এক ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় মৃতরোগীর স্বজন ও বিক্ষুব্দ মানুষ হাসপাতালের ইমারজেন্সির দায়িত্বে থাকা মেডিকেল অফিসার নাইমুল হাসান এর উপর হামলা চালিয়েছে। পরে পুলিশ ভ্যানে করে ওই চিকিৎসককে ঘটনা স্থল থেকে উদ্ধার করে নিরাপদে সড়িয়ে নেয় । আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও রোগীর স্বজনদের অভিযোগ , ভোলার সদর উপজেলার ধনিয়া ইউনিয়নোমো. মাকসুদুর রহমান(৪২) নামে এক রোগী র বুকে ব্যাথা নিয়ে স্বজনরা জুম্মার নামাজের সময় সোয়া একটার দিকে ভোলার জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। এ সময় জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু পথযাত্রী রোগীকে চিকিৎসা না দিয়ে জুম্মার নামাজ পড়তে যান। নামজ শেষ হওয়ার অনেক সময় অতিবাহিত হলেও ডাক্তার তখনো অনুপস্থিত। পরে রোগীর অবস্থা খারাপ দেখে ইমারজেন্সিতে থাকা রাকিব নামে এক ব্রাদার রোগীকে অক্সিজেন মাস্ক পড়ান এবং রোগীর প্রেসার মাপেন।রোগীর অবস্থার আরো অবনতি হলে এক পর্যায়ে ডিউটিরত ব্রাদার কর্তব্যরত চিকিৎসক কে হাসপাতালের বাহিরে থেকে ডেকে নিয়ে আসেন। ডাক্তার এসে প্রাথমিক অবস্থায় ইনজেকশন দিয়ে পালস চেক করে।এবং কিছু না বলে চলে যান। তারা আরো জানান, আমরা রোগীকে জীবিত অবস্থায় নিয়ে এসেছি। কিন্তু এখানকার ডাক্তার কাগজে লিখলো রোগী হাসপাতালে আনার আগেই মারা গেছেন।আর চিকিৎসকের দেরীতে আসা ও অবহেলার কারনেই এর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন।পাশাপাশি তারা চিকিৎসকের বিরুদ্ধে মামলা করবেন বলেও জানান। এসব কারণে রোগীর ক্ষুব্ধ স্বজনরা চিকিৎসকের উপর হামলা চালিয়ে লাঞ্চিত করেছে। এ সময় কর্তব্যরত হাসপাতালের কর্মচারীরা চিকিৎসককে বাঁচাতে গিয়েও লাঞ্চিত হয়েছে। পরে পুলিশ এসে চিকিৎসককে উদ্ধার করে নিরাপদে পাঠান। এবং পরিস্থিতি শান্ত করেন।

এদিকে হাসপাতালের তত্ত্বাবধায়ক শেখ সুফিয়ান ইসলাম সাংবাদিকদের জনানা,আগামীকল সকালে এ ঘটনার বিষয় নিয়ে বসবো। কাগজপত্র দেখে যদি চিকিৎসকের অবহেলা কোনো বিষয় থাকে তাহলে বিধি মোতাবেক যা ব্যবস্থা নিতে হয় নেয়া হবে বলে জানান। ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ সাংবাদিকদের বলেন, চিকিৎসকের নিরাপত্ত্বার স্বার্থে তাঁরা চিকিৎসককে নিরাপদে নিয়ে এসেছেন।
লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলার ‘৭০ ঘূর্ণিঝড়ের স্মৃতি নিয়ে নির্মিত হচ্ছে “অস্তিত্বের লড়াই”
আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর
দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল
১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব
ইসির কাছে প্রার্থীদের আর্থিক তথ্য চাইল সুজন
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর
দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির
ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক