অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ | ৭ই কার্তিক ১৪৩৩


মেঘনা নদীতে কর্ণফুলী-৩ লঞ্চের ধাক্কায় এমভি সম্পদ লঞ্চ ক্ষতিগ্রস্ত


মো: ইয়ামিন

প্রকাশিত: ১৯শে এপ্রিল ২০২৫ রাত ১১:১৬

remove_red_eye

৩৭৩

অল্পের জন্য রক্ষা পেলো যাত্রীরা

 

বাংলার কণ্ঠ প্রতিবেদক: চাঁদপুরে মেঘনা নদীর মোহনায় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা থেকে ভোলাগামী এমভি কর্ণফুলী-৩ লঞ্চটি পেছন দিক থেকে এমভি সম্পদ লঞ্চকে সজোরে ধাক্কা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে সম্পদ লঞ্চের আংশিক ক্ষতি হয় এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বড় ধরনের কোন ক্ষতি না হওয়ায় অল্পের জন্য রক্ষা পায় সম্পদ লঞ্চের কয়েকশত যাত্রী। এদিকে ধাক্কা দেওয়ার পর কর্ণফুলী-৩ লঞ্চটি পেছনে সরে যায়। সূত্রে জানা গেছে, প্রতিদিন বিকেল ৩টা ৩০ মিনিটে কর্ণফুলী-৩ লঞ্চ এবং বিকেল ৪টায় সম্পদ লঞ্চ ভোলার উদ্দেশ্যে চাঁদপুর ঘাট থেকে ছেড়ে যায়। যদিও সম্পদ লঞ্চ ৩০ মিনিট পরে ছাড়ে, তবুও এটি কর্ণফুলীর আগেই ভোলায় পৌঁছে যায়। একটি ভিডিও ফুটেজে দেখা যায়, মধ্য মেঘনা নদীতে সম্পদ লঞ্চকে পিছন দিক থেকে কর্ণফুলী লঞ্চ ধাকা দেয়। তবে এতে কোন ক্ষয়ক্ষতি হয়নি। ভুক্তভোগীদের অভিযোগ, প্রতিদ্বন্দ্বিতার মনোভাব থেকেই মাঝে মাঝে কর্ণফুলী লঞ্চের চালকরা এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করে থাকেন।





সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

আরও...