অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২০শে মে ২০২৬ | ৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩

ত্যাগ স্বীকার ব্যতীত কোন কিছু অর্জন করা যায় না : সাবেক এমপি ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে এপ্রিল ২০২৫ রাত ১১:২৩

remove_red_eye

১৮৪

ভোলায় জামায়াতের রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

বাংলার কণ্ঠ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও সাবেক এমপি ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেছেন, ত্যাগ স্বীকার ব্যতীত কোন কিছু অর্জন করা যায় না। ত্যাগ-কোরবানি ব্যতীত সাফল্য আসবে না। পৃথিবীর কোন বিপ্লবের সফলতা ত্যাগ ব্যতীত সম্ভব হয়নি। ত্যাগ স্বীকার ব্যতীত ইসলামী বিপ্লব সম্ভব নয়। ত্যাগ শিকার ব্যতীত জান্নাতও অর্জন করা যাবেনা। সুতরাং বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিটি সদস্যকে ভোগ-বিলাস ,আরাম-আয়েশকে ত্যাগ করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। ইসলামী আন্দোলনের সাফল্যের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিটি সদস্যকে ত্যাগ শিকার ও জান মালের কোরবানির জন্য প্রস্তুত থাকতে হবে। শনিবার (১৯ এপ্রিল) সকালে ভোলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে ভোলা জেলার (রোকন) সদস্যদের নিয়ে শিক্ষা শিবির ২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ এসব কথা বলেন। ভোলা জেলা আমির মোহাম্মদ জাকির হোসাইন এর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা মোঃ হারুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরি, দক্ষ ও সুনাগরিক গড়ার লক্ষ্যে শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক এডভোকেট মোয়াজ্জাম হোসাইন হেলাল , কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোঃ বাবর ,কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও ভোলা জেলা তদারককারী এ কে এম ফখরুদ্দিন খান রাজী, কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও গবেষণা ইউনিট সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ মুফতি মাওঃ ফজলুল করিম, ভোলা জেলা নায়েবে আমীর বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা সহ সেক্রেটারি ও জেলা মিডিয়া সেক্রেটারি অধ্যাপক আমির হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি ইসমাইল হোসেন মনির , বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ভোলা জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আব্বাস উদ্দিন,ভোলা সদর আমির মাওঃ কামাল হোসাইন, ভোলা পৌর আমির মাওঃ জামাল উদ্দিন, চরফ্যাশন উপজেলা আমির অধ্যক্ষ মীর শরীফ,বোরহান উদ্দিন উপজেলা আমির অধ্যক্ষ মাওঃ মাকসুর রহমান, দৌলতখান উপজেলা আমীর হাসান তারিক হাওলাদার, তজুমদ্দিন উপজেলা আমীর মাওঃ আব্দুর রব, লালমোহন উপজেলা আমির মাওলানা আব্দুল হক, মনপুরা উপজেলা আমি মাওলানা জসিম উদ্দিনসহ প্রমুখ। শিক্ষা শিবিরে ভোলা পৌরসভা, ভোলা সদর, বোরহানউদ্দ,দৌলতখান, তজুমদ্দিন,লালমোহন,মনপুরা,ও চরফ্যাশন উপজেলার সকল পুরুষ সদস্যগন(রুকনগন) উপস্থিত ছিলেন।

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভোলার ‘৭০ ঘূর্ণিঝড়ের স্মৃতি নিয়ে নির্মিত হচ্ছে “অস্তিত্বের লড়াই”

ভোলার ‘৭০ ঘূর্ণিঝড়ের স্মৃতি নিয়ে নির্মিত হচ্ছে “অস্তিত্বের লড়াই”

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব

১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব

ইসির কাছে প্রার্থীদের আর্থিক তথ্য চাইল সুজন

ইসির কাছে প্রার্থীদের আর্থিক তথ্য চাইল সুজন

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির

বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির

ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন

ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন

আরও...