ইসতিয়াক আহমেদ
প্রকাশিত: ২০শে এপ্রিল ২০২৫ রাত ১২:৩০
৩২৫
ইসতিয়াক আহমেদ : বাংলাদেশের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ দ্বীপ জেলা ভোলার নাগরিকরা এবার তাঁদের দীর্ঘদিনের বঞ্চনার বিরুদ্ধে গর্জে উঠছেন। ‘আগামীর ভোলা’ উদ্যোগে আজ রবিবার (২০ এপ্রিল) সকাল ১০টায় ভোলা সদর উপজেলার বাংলা স্কুল মাঠে বিক্ষোভ সমাবেশ ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই কর্মসূচী সফল করতে শনিবার শহরের মাইকিংসহ লিফলেট বিতরণ করা হয়।
সমাবেশে অংশগ্রহণকারীরা মূলত তিনটি গুরুত্বপূর্ণ দাবিতে সোচ্চার হবেন । দাবী গুলো হচ্ছে,ভোলায় সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন, প্রাকৃতিক গ্যাসের ন্যায্য ব্যবহার নিশ্চিত করা এবং ভোলা-বরিশাল সেতু নির্মাণ।
আয়োজনকারীদের পক্ষ থেকে জানানো হয়, ভোলা বাংলাদেশ থেকে একেবারেই বিচ্ছিন্ন একটি দ্বীপ। ভোলায় প্রায় ৩০ লাখ লোকের বাস। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো ভোলায় কোন মেডিকেল কলেজ হাসপাতাল না থাকায় মানসম্পন্ন চিকিৎসা থেকে আমরা বঞ্চিত। এমনকি ছোটখাটো কোন দুর্ঘটনা হলে ও চিকিৎসার ব্যবস্থা নেই। অনেকেই ঢাকায় যাওয়ার পথেই মারা যান। আমরা অবিলম্বে ভোলায় একটি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল চাই। আমাদের প্রাণের দ্বীপ জেলা ভোলায় রয়েছে প্রাকৃতিক গ্যাসের বিশাল মজুত। বাপেক্সের হিসেবে ভোলায় প্রায় ৭টিসিএফ গ্যাস মজুত রয়েছে। সারা পৃথিবীতে উত্তোলনস্থানের বাসিন্দাদের সুযোগ সুবিধা দিয়ে প্রাকৃতিক সম্পদ জাতীয় স্বার্থে ব্যবহার করা হয়। কিন্তু ভোলাবাসীকে বঞ্চিত করা হচ্ছে। নামেমাত্র ২ হাজার ৩৩৫টি আবাসিক সংযোগ দেয়া হয়েছে। অথচ দৈনিক ৭০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়। আমরা বৈষম্যের স্বীকার। তাই ভোলার গ্যাস ভোলাবাসীর অধিকার সর্বপ্রথম। এছাড়াও ভোলার সঙ্গে বাংলাদেশের মুল ভূ-খন্ডের কোনো সড়ক যোগাযোগ নেই। আমাদেন যাতায়াতের একমাত্র বাহন হলো লঞ্চ। বেতুয়া থেকে সর্বশেষ লঞ্চ বিকেল ৫টায়। আর ইলিশা থেকে রাত ১০টায়। এরপর জরুরি হলেও ভোলা থেকে বের হওয়ার আর কোন সুযোগ থাকে না। এমনকি ভোলায় কোন নিকটআত্মীয় মারা গেলে সময়মতো শেষ দেখাও হয়না অনেক সময়। কেউ বড় এক্সিডেন্ট করলেতো মরা ছাড়া কোন উপায় থাকে না। তাই ভোলা-বরিশাল সেতু আমাদের মৌলিক অধিকার।
বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়
ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত
মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী
হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত