বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৩শে জুন ২০২০ রাত ০৮:২৬
৮৩৭
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় জাতির জনক বঙ্গবন্ধুর প্রতীকৃতিতে পুস্পমালা অর্পন , দোয়া মিলাদ ও আলোচনা’র মধ্য দিয়ে সামাজিক দূরুত্ব নিশ্চিত করে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে ভোলা জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতীকৃতিতে পুস্পমালা অর্পন করা হয়। এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি এডভোকেট জুলফিকার আহমেদের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু। এসময় বক্তব্য রাখেন সদর উপজেলার চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোশারেফ হোসেন, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক নজরুল ইসলাম গোলদার, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ ইউনুছ। এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি এ্যাডভোকেট আশরাফ হোসেন লাভু, ভোলা সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: আজিজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, দফতর সম্পাদক মোঃ সামসুদ্দিন সামসু, পৌর আওয়ামীলীগের সভাপতি নজিবুলাহ নাজু,সম্পাদক আলী নেওয়াজ পলাশ প্রমুখ। এসময় বক্তারা বলেন , প্রাচীনতম ঐতিহ্যবাহী এবং মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগ। অতীতের যে কোন সময়ের চেয়ে বর্তমানে আওয়ামীলীগ শক্তিশালী সংগঠন রুপান্তর হয়েছে। তাই বর্তমানে দেশের করোনা দুযোর্গের সময়ে সকল নেতাকর্মীদের মানুষের পাশে দাড়ানোর আহবান জানানো হয়। বক্তরা আরো বলেন, যে কোন দুর্যোগ কিংবা দেশের যে কোনো সংকটে মানুষের পাশে দাঁড়ানোই হলো আওয়ামী লীগের ঐতিহ্য। আওয়ামী লীগ সংকটে মানুষের পাশে থেকে দেশের মানুষের আস্থা ভালোবাসা অর্জন করছে। আওয়ামী লীগ দেশের জনগণের জন্যই কাজ করে, আর জনগণই মূল শক্তি এই দলটির। পরে করোনায় আক্রান্ত হয়ে আওয়ামীলীগ নেতাদের মৃত্যুাতে রুহের মাগফেরাত কামনা করে ও বঙ্গবন্ধু সহ জাতীয় ৪ নেতা সহ দেশবাসীর জন্য দোয়া করা হয়।
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত